কারামুক্তিতে বাধা নেই সেলিনা হায়াৎ আইভীর, ১২ মামলার সবকটিতেই জামিন বহাল

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

হত্যা মামলায় নারায়ণগঞ্জের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর জামিন বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। রোববার (১৭ মে) সিদ্ধিরগঞ্জ

2026-05-17T16:47:04+00:00
2026-05-17T16:47:04+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
কারামুক্তিতে বাধা নেই সেলিনা হায়াৎ আইভীর, ১২ মামলার সবকটিতেই জামিন বহাল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৭ মে, ২০২৬, ৪:৪৭ পিএম 
সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। ছবি : সময়ের আলো
হত্যা মামলায় নারায়ণগঞ্জের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর জামিন বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। রোববার (১৭ মে) সিদ্ধিরগঞ্জ থানার পৃথক দুটি হত্যা মামলায় হাইকোর্টের দেওয়া জামিন আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদন ‘নো অর্ডার’ দিয়েছেন চেম্বার আদালত। চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের এই আদেশের ফলে আইভীর বিরুদ্ধে থাকা মোট ১২টি মামলার সবকটিতেই জামিন বহাল রইল। আইনজীবীরা জানিয়েছেন, এর ফলে তার কারামুক্তিতে এখন আর কোনো আইনি বাধা নেই।

আদালতে আজ আইভীর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মোতাহার হোসেন সাজু ও আইনজীবী এস এম সিদ্দিকুর রহমান, সঙ্গে ছিলেন আইনজীবী এস এম হৃদয় রহমান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সৈয়দা সাজিয়া শারমিন।

আইভীর আইনজীবী প্যানেলের অন্যতম সদস্য এস এম হৃদয় রহমান জানান, সবকটি মামলায় জামিন বহাল থাকার প্রত্যয়ন ও আদালতের আদেশ কারা কর্তৃপক্ষের কাছে পাঠানোর প্রক্রিয়া চলছে। আনুষ্ঠানিকতা শেষে চলতি সপ্তাহের মধ্যেই তিনি কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পাবেন বলে আমরা আশা করছি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সহিংসতার ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় হওয়া দুটি হত্যা মামলায় গত ২ মার্চ ও ১২ এপ্রিল আইভীকে গ্রেপ্তার দেখানো হয়েছিল। এরপর গত ৩০ এপ্রিল হাইকোর্ট এক রুলে তাঁকে অন্তর্বর্তীকালীন জামিন দেন। রাষ্ট্রপক্ষ এই জামিন স্থগিতের আবেদন করলে আজ চেম্বার আদালত তা খারিজ করে দেন।

গত বছরের ৯ মে নারায়ণগঞ্জের দেওভোগের বাসভবন থেকে আইভীকে গ্রেপ্তার করা হয়েছিল। প্রথমে ছাত্র-জনতার আন্দোলনের সময়কার ৩টি হত্যা ও ২টি হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। গত বছরের ৯ নভেম্বর হাইকোর্ট এই ৫ মামলায় তার জামিন মঞ্জুর করলেও চেম্বার আদালত তা স্থগিত করেছিলেন। পরবর্তীতে গত ১০ মে আপিল বিভাগের নিয়মিত বেঞ্চ রাষ্ট্রপক্ষের লিভ টু আপিল খারিজ করে দিলে এই ৫ মামলায় তার জামিন চূড়ান্তভাবে বহাল হয়।

/কহু


  বিষয়:   আইভি  মামলা  জামিন 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: