মাদকের বিরুদ্ধে সোচ্চার, নিরাপত্তা চাইলেন মোছাব্বির আল মাসুদ

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

সারাদেশ

শ্রীমঙ্গলে মাদকের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে কাজ করায় তাকে হত্যার ষড়যন্ত্র ও প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন শ্রীমঙ্গল উপজেলা

2026-05-17T16:48:31+00:00
2026-05-17T16:48:31+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
মাদকের বিরুদ্ধে সোচ্চার, নিরাপত্তা চাইলেন মোছাব্বির আল মাসুদ
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৭ মে, ২০২৬, ৪:৪৮ পিএম 
সংবাদ সম্মেলনে মোছাব্বির আল মাসুদ। ছবি : সময়ের আলো
শ্রীমঙ্গলে মাদকের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে কাজ করায় তাকে হত্যার ষড়যন্ত্র ও প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন শ্রীমঙ্গল উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোছাব্বির আল মাসুদ।

রোববার (১৭ মে) দুপুরে শহরের গ্র্যান্ড তাজ হোটেল অ্যান্ড পার্টি সেন্টারে শ্রীমঙ্গল উপজেলা নাগরিক পরিষদের ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।


মোছাব্বির আল মাসুদ বলেন, মাদকবিরোধী অবস্থানের কারণে একটি চক্র তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তিনি সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

সংবাদ সম্মেলনে স্থানীয় গণমাধ্যমকর্মী ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সময়ের আলো/জোই
  বিষয়:   মাদকের বিরুদ্ধে সোচ্চার  নিরাপত্তা চাইলেন মোছাব্বির আল মাসুদ 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: