নাটোরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

নাটোর প্রতিনিধি

সারাদেশ

নাটোর শহরে পানিতে ডুবে সিয়াম (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ সময় তোহা (১০) নামে অপর এক শিশু ডুবে

2026-05-17T17:20:34+00:00
2026-05-17T17:21:07+00:00
 
  বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬,
১৮ ভাদ্র ১৪৩৩
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
নাটোরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
নাটোর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৭ মে, ২০২৬, ৫:২০ পিএম  আপডেট: ১৭.০৫.২০২৬ ৫:২১ পিএম
প্রতীকী ছবি
নাটোর শহরে পানিতে ডুবে সিয়াম (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ সময় তোহা (১০) নামে অপর এক শিশু ডুবে গেলে তাকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রোববার (১৭ মে) দুপুর ২টার দিকে পৌর এলাকার মীরপাড়া জামে মসজিদ সংলগ্ন পুকুরে গোসল করতে গিয়ে এ ঘটনা ঘটে। সিয়াম মীরপাড়া মহল্লার জয়লাম মিয়ার ছেলে।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে সিয়াম ও শামীম হোসেনের ছেলে তোহা উভয় মীরপাড়া জামে মসজিদ সংলগ্ন পুকুরে গোসল করতে গিয়ে পুকুরের পানিতে ডুবে যায়। এ সময় স্থানীয় লোকজন তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য নাটোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সিয়ামকে মৃত ঘোষণা করেন এবং তোহাকে (১০) কে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। 

সময়ের আলো/জোই 
  বিষয়:   নাটোর  পানিতে ডুবে  শিশুর মৃত্যু 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: