বৃদ্ধ কাঠমিস্ত্রীর গলাকাটা মরদেহ উদ্ধার, পরিবারের দাবি আত্মহত্যা

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি

সারাদেশ

দিনাজপুরের ঘোড়াঘাট পৌরসভা এলাকার দক্ষিণ নয়াপাড়া গ্রামে শাহ আলম (৬০) নামে এক বৃদ্ধ কাঠমিস্ত্রির গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি

2026-05-17T17:54:12+00:00
2026-05-18T00:12:05+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
বৃদ্ধ কাঠমিস্ত্রীর গলাকাটা মরদেহ উদ্ধার, পরিবারের দাবি আত্মহত্যা
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৭ মে, ২০২৬, ৫:৫৪ পিএম  আপডেট: ১৮.০৫.২০২৬ ১২:১২ এএম
ঘোড়াঘাট থানা। ছবি : সময়ের আলো
দিনাজপুরের ঘোড়াঘাট পৌরসভা এলাকার দক্ষিণ নয়াপাড়া গ্রামে শাহ আলম (৬০) নামে এক বৃদ্ধ কাঠমিস্ত্রির গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও রহস্যের সৃষ্টি হয়েছে। এটি আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড-তা নিয়ে স্থানীয়দের মধ্যে চলছে নানা আলোচনা।

রোববার (১৭ মে) সকালে নিজ বাড়ি থেকে শাহ আলমের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে বিভিন্ন আলামত সংগ্রহ করে ময়নাতদন্তের জন্য মরদেহটি দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।


পারিবারিক সূত্রে জানা যায়, গত রোববার ভোরে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ হয়। একপর্যায়ে শাহ আলম উত্তেজিত হয়ে নিজের মাথায় আঘাত করেন এবং পরে ধারালো অস্ত্র দিয়ে নিজের গলা কেটে আত্মহত্যা করেন বলে পরিবারের দাবি।

এদিকে ঘটনাটিকে ঘিরে উঠেছে একাধিক প্রশ্ন। স্থানীয়দের অনেকে বলছেন, একজন ব্যক্তি নিজের গলা এভাবে কেটে আত্মহত্যা করা কতটা সম্ভব তা নিয়ে সন্দেহ রয়েছে। ফলে ঘটনাটি আত্মহনন নাকি পূর্বপরিকল্পিত হত্যা, তা নিয়ে এলাকায় তৈরি হয়েছে ধোঁয়াশা।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

সময়ের আলো/জোই


  বিষয়:   বৃদ্ধ কাঠ মিস্ত্রীর গলাকাটা মরদেহ উদ্ধার  পরিবারের দাবি আত্মহত্যা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: