রাজধানী থেকে অজ্ঞাত ব্যক্তির ৭ টুকরো মরদেহ উদ্ধার, পাওয়া যায়নি মাথা

নিজস্ব প্রতিবেদক

বিবিধ

রাজধানীর মুগদা-মান্ডা এলাকার একটি বাড়ির বেজমেন্ট থেকে পলিথিনের ভিতরে এক অজ্ঞাত ব্যক্তির ৭ টুকরো খণ্ডিত দেহ উদ্ধার করেছে পুলিশ। তবে

2026-05-17T18:23:20+00:00
2026-05-17T18:25:02+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
বিবিধ
রাজধানী থেকে অজ্ঞাত ব্যক্তির ৭ টুকরো মরদেহ উদ্ধার, পাওয়া যায়নি মাথা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৭ মে, ২০২৬, ৬:২৩ পিএম  আপডেট: ১৭.০৫.২০২৬ ৬:২৫ পিএম
প্রতীকী ছবি
রাজধানীর মুগদা-মান্ডা এলাকার একটি বাড়ির বেজমেন্ট থেকে পলিথিনের ভিতরে এক অজ্ঞাত ব্যক্তির ৭ টুকরো খণ্ডিত দেহ উদ্ধার করেছে পুলিশ। তবে তার মাথা পাওয়া যায়নি। তার বয়সও নির্ধারণ করা সম্ভব হয়নি।

রোববার (১৭ মে) বেলা দেড়টার দিকে মুগদা থানা পুলিশ খন্ডিত দেহটি উদ্ধার করে। এরপর ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।


মুগদা থানার পরিদর্শক (তদন্ত) মো. জালাল উদ্দিন জানান, খবর পেয়ে মান্ডা ১ম গলি আব্দুল করিম রোডের ২৬০/১ নম্বর শাহনাজ ভিলার বেজমেন্ট থেকে খণ্ডিত দেহ উদ্ধার করা হয়। মরদেহটি ৭টি টুকরো করা ছিল। তবে তার মাথা পাওয়া যায়নি। দেহেটি পচাগলা অবস্থায় রয়েছে। পেট থেকে ভুরি বেরিয়ে আছে। 

তিনি আরও জানান, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, ৬ দিন আগে ওই ব্যক্তিকে অন্য কোথাও হত্যার পর টুকরো টুকরো করে পলিথিনে ভরে এরপর ওই বাড়িটির বেজমেন্টে ফেলে রেখে গেছে। ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ যাচাই বাছাই চলছে।

/কেএইচও
  বিষয়:   রাজধানী  অজ্ঞাত ব্যক্তি  মরদেহ  মাথা 


Advertisement
Loading...
Loading...
বিবিধ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: