মোদির সফরে টাটা ও ডাচ জায়ান্টের মধ্যে সেমিকন্ডাক্টর চুক্তি স্বাক্ষর

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেদারল্যান্ডস সফরের পরে একটি বড় প্রযুক্তি ও শিল্প সহযোগিতার ঘোষণা এসেছে। ভারতের টাটা ইলেকট্রনিক্স ও ডাচ

2026-05-17T18:32:40+00:00
2026-05-17T19:24:25+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
মোদির সফরে টাটা ও ডাচ জায়ান্টের মধ্যে সেমিকন্ডাক্টর চুক্তি স্বাক্ষর
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ১৭ মে, ২০২৬, ৬:৩২ পিএম  আপডেট: ১৭.০৫.২০২৬ ৭:২৪ পিএম
নেদারল্যান্ডসের দ্য হেগ শহরে ডাচ প্রধানমন্ত্রী রব জেটেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে স্বাগত জানান। ছবি : আল-জাজিরা
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেদারল্যান্ডস সফরের পরে একটি বড় প্রযুক্তি ও শিল্প সহযোগিতার ঘোষণা এসেছে। ভারতের টাটা ইলেকট্রনিক্স ও ডাচ সেমিকন্ডাক্টর প্রযুক্তি কোম্পানি এএসএমএল একটি চুক্তি স্বাক্ষর করেছে, যার লক্ষ্য ভারতের সেমিকন্ডাক্টর উৎপাদন সক্ষমতা গড়ে তোলা ও সম্প্রসারণ করা। 

এই চুক্তির আওতায় গুজরাটের ধোলেরায় টাটা ইলেকট্রনিক্সের পরিকল্পিত সেমিকন্ডাক্টর ফ্যাব (কারখানা) উন্নয়নে প্রযুক্তিগত সহায়তা দেবে এএসএমএল। এই কারখানাটি ভারতের সবচেয়ে বড় উচ্চমানের (হাই-এন্ড) চিপ উৎপাদন কেন্দ্রগুলোর একটি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

টাটা ইলেকট্রনিক্স এই প্রকল্পে প্রায় ১১ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের পরিকল্পনা করেছে। এই বিনিয়োগের মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), অটোমোবাইল, টেলিকম এবং প্রতিরক্ষা খাতের জন্য প্রয়োজনীয় উন্নত মাইক্রোচিপ উৎপাদন করা হবে। লক্ষ্য হলো বিদেশি চিপ আমদানির ওপর ভারতের নির্ভরতা কমানো এবং দেশীয় উৎপাদন শক্তিশালী করা।

এএসএমএল মূলত বিশ্বের সবচেয়ে উন্নত লিথোগ্রাফি মেশিন তৈরি করে, যেগুলো উচ্চমানের সেমিকন্ডাক্টর চিপ তৈরির জন্য অপরিহার্য। কোম্পানিটি জানিয়েছে, তারা শুধু প্রযুক্তি সরবরাহই নয়, বরং কারখানাটির স্থাপন, পরিচালনা এবং দীর্ঘমেয়াদী উন্নয়নে সহযোগিতা করবে।

এএসএমএলের প্রধান নির্বাহী ক্রিস্টোফ ফুকেট বলেন, ভারতের সেমিকন্ডাক্টর খাতে বড় সম্ভাবনা রয়েছে এবং এই অংশীদারিত্ব ভবিষ্যতে আরও বড় আকার নিতে পারে। তিনি দীর্ঘমেয়াদে ভারতের সঙ্গে প্রযুক্তিগত সহযোগিতা জোরদারের ইঙ্গিত দেন।

এদিকে, এই সফরে মোদি নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী রব জেটেন-এর সঙ্গে বৈঠক করেন। আলোচনায় দুই দেশের মধ্যে সেমিকন্ডাক্টর সহযোগিতার পাশাপাশি প্রতিরক্ষা, নিরাপত্তা এবং প্রযুক্তি খাতে সম্পর্ক সম্প্রসারণের বিষয়ও উঠে আসে।

বিশেষজ্ঞদের মতে, এই চুক্তি শুধু একটি শিল্প প্রকল্প নয়, বরং এটি ভারতের “চিপ স্বনির্ভরতা” কৌশলের একটি গুরুত্বপূর্ণ ধাপ। বৈশ্বিক সেমিকন্ডাক্টর সরবরাহ শৃঙ্খলে ভারতের অবস্থান শক্ত করার ক্ষেত্রেও এটি বড় ভূমিকা রাখতে পারে। 

ভারত ও নেদারল্যান্ডস তাদের অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর করার দিকে এগোচ্ছে, এমন সময় এই চুক্তিটি হয়েছে। নয়াদিল্লি উৎপাদন বাড়ানো এবং কর্মসংস্থান সৃষ্টি করার জন্য বিদেশি প্রযুক্তি ও বিনিয়োগ খুঁজছে।

অন্যদিকে ইউরোপীয় ইউনিয়ন ক্রমবর্ধমানভাবে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ এবং দ্রুত বর্ধনশীল অর্থনীতিগুলোর একটি ভারতকে ভবিষ্যতের একটি গুরুত্বপূর্ণ বাজার হিসেবে দেখছে।


সফরকালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী রব জ্যাটেনের সঙ্গে বৈঠক করেন এবং নেদারল্যান্ডসের রাজা উইলেম-আলেকজান্ডারের সঙ্গেও সাক্ষাৎ করেন।

মোদি তার এক্স পোস্টে লেখেন, রব জেটেনের সঙ্গে তার আলোচনা ছিল বিস্তৃত, যেখানে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা হয়েছে।  

এর মধ্যে একটি ছিল প্রতিরক্ষা ও নিরাপত্তা। তিনি বলেন, যত দ্রুত সম্ভব প্রতিরক্ষা শিল্পের জন্য একটি কর্মপরিকল্পনা তৈরি করার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে। এছাড়া মহাকাশ, নৌব্যবস্থা এবং সামুদ্রিক নিরাপত্তার মতো ক্ষেত্রেও সহযোগিতা বাড়ানোর কথা হয়েছে।

মোদি ভারতীয় প্রবাসীদের উদ্দেশ্যেও ভাষণ দেন এবং আশা প্রকাশ করেন যে শতাব্দী প্রাচীন চোল যুগের তাম্রলিপিগুলো শিগগিরই ভারতে ফিরিয়ে আনা সম্ভব হবে।

নেদারল্যান্ডসে ভারতীয় শিক্ষার্থী ও কর্মীদের জন্য আরও সহজ ও নমনীয় ভিসা ব্যবস্থা নিয়েও ভারত ও ডাচ কর্মকর্তারা আলোচনা করছেন।

মোদি এরপর সুইডেন সফরে যাবেন, যেখানে তিনি প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসনের সঙ্গে বাণিজ্য, উদ্ভাবন এবং সবুজ প্রযুক্তি সহযোগিতা নিয়ে আলোচনা করবেন। ২০১৮ সালে প্রথম ভারত-নর্ডিক শীর্ষ সম্মেলনের পর এটি ছিল তার দ্বিতীয় সফর।  



/ইউএমএইচ   



  বিষয়:   মোদি  টাটা  ডাচ  সেমিকন্ডাক্টর 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: