দেশের আট অঞ্চলের ওপর দিয়ে রাতের মধ্যে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়-বৃষ্টি হতে পারে বলে জানা গেছে। একইসঙ্গে এসব এলাকার অভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
রোববার (১৭ মে) আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছার রাত ১টা পর্যন্ত দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানা গেছে।
আবহাওয়া অফিস জানায়, রোববার দিবাগত রাত ১টার মধ্যে রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, যশোর, কুষ্টিয়া এবং ফরিদপুরের উপর দিয়ে পশ্চিম/উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
/কেএইচও