ওমানে নিহত ৪ ভাইয়ের মরদেহ মঙ্গলবার রাতে এসে পৌঁছাবে

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা।

সারাদেশ

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়নের ওমানে নিহত চার প্রবাসী ভাইয়ের মরদেহ আগামী মঙ্গলবার (১৯ মে) রাতে। ওমান সময় দুপুরে বাংলাদেশের

2026-05-17T22:40:36+00:00
2026-05-17T22:40:36+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
সারাদেশ
ওমানে নিহত ৪ ভাইয়ের মরদেহ মঙ্গলবার রাতে এসে পৌঁছাবে
রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা।
প্রকাশ: রোববার, ১৭ মে, ২০২৬, ১০:৪০ পিএম 
সংগৃহীত ছবি
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়নের ওমানে নিহত চার প্রবাসী ভাইয়ের মরদেহ আগামী মঙ্গলবার (১৯ মে) রাতে। ওমান সময় দুপুরে বাংলাদেশের উদ্দেশ্যে ছেড়ে আসা একটি ফ্লাইটে তাদের মরদেহ বাংলাদেশ সময় রাত ৯টার দিকে পৌঁছানোর কথা রয়েছে।

রোববার (১৭ মে) সন্ধ্যায় চট্টগ্রাম সমিতি ওমানের সভাপতি ইয়াছিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন। 

তিনি জানান, মরদেহগুলো সরাসরি রাঙ্গুনিয়ার গ্রামের বাড়িতে নেওয়া হবে। নিহত চার ভাইয়ের মরদেহ দেশে পাঠানোর সব ধরনের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।


গত মঙ্গলবার (১২ মে) রাতে ওমানের একটি হাসপাতালের সামনে পার্কিং করা গাড়ির ভেতরে এসির বিষক্রিয়ায় চার ভাইয়ের মৃত্যু হয়। তারা সবাই রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

নিহতদের একমাত্র ভাই এনাম জানান, চার ভাইকে দাফনের জন্য পারিবারিক কবরস্থানে খননের প্রস্তুতি চলছে। তবে এ মৃত্যুর খবর এখনও তাদের মাকে জানানো হয়নি।

জানা গেছে, নিহত চার ভাই দীর্ঘদিন ধরে ওমানে বিভিন্ন ব্যবসা-বাণিজ্যের সঙ্গে জড়িত ছিলেন। পরিবার সূত্রে জানা যায়, দুই ভাইয়ের বিয়ের আয়োজন উপলক্ষে তাদের দেশে ফেরার কথা ছিল। বিয়ের প্রয়োজনীয় বাজার ও প্রস্তুতিও প্রায় সম্পন্ন করা হয়েছিল। পাঁচ ভাইয়ের মধ্যে দুইজন বিবাহিত ছিলেন, আর বাকি তিন ভাই অবিবাহিত। 

সময়ের আলো/জোই


  বিষয়:   ওমান  নিহত  ভাই  মরদেহ  রাঙ্গুনিয়া  চট্টগ্রাম 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: