প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কাতারের শ্রমমন্ত্রী ড. আলী বিন সামিখ আল মাররি। রোববার (১৭ মে) সন্ধ্যায় ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, বৈঠকে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অ্যাম্বাসেডর ব্রেক সাঈদ আল-সামিখ উপস্থিত ছিলেন।
সাক্ষাতের সুনির্দিষ্ট বিষয়বস্তু আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। তবে একটি সূত্র জানিয়েছে, তাদের মধ্যে কাতারে বাংলাদেশের শ্রমবাজার নিয়ে আলোচনা হয়ে থাকতে পারে।
সময়ের আলো/জেডি