দুইদিনের সফরে ঢাকায় কাতারের শ্রমমন্ত্রী

কূটনৈতিক প্রতিবেদক

জাতীয়

কাতারের শ্রমমন্ত্রী ড. আলী বিন সাঈদ বিন সামিখ আল মাররি দুইদিনের সরকারি সফরে ঢাকায় পৌঁছেছেন।রোববার (১৭ মে) বিকেলে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক

2026-05-17T23:00:25+00:00
2026-05-17T23:00:25+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
জাতীয়
দুইদিনের সফরে ঢাকায় কাতারের শ্রমমন্ত্রী
কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৭ মে, ২০২৬, ১১:০০ পিএম 
দুইদিনের সরকারি সফরে ঢাকায় পৌঁছেছেন কাতারের শ্রমমন্ত্রী। ছবি : সংগৃহীত
কাতারের শ্রমমন্ত্রী ড. আলী বিন সাঈদ বিন সামিখ আল মাররি দুইদিনের সরকারি সফরে ঢাকায় পৌঁছেছেন।

রোববার (১৭ মে) বিকেলে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ূন কবির হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান। 

সংশ্লিষ্টরা বলছেন, এ সফরে শ্রমিক কল্যাণ, কর্মসংস্থান ও বিনিয়োগ গুরুত্ব পাবে। কাতারে বর্তমানে সাড়ে ৪ লাখ প্রবাসী বাংলাদেশি বসবাস করছেন।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, ১২ ফেব্রুয়ারির ভোটের পর গত মার্চে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ূন কবির দোহা সফর করেন। ওই সময়ে দোহায় কাতারের শ্রমমন্ত্রী ড. আলী বিন সাঈদ বিন সামিখ আল মাররির সঙ্গে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার বৈঠক হয়। 

এছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে ওই সময়ে কাতারের আমিরের কাছে সংহতিপত্র দেন (সামরিক হেলিকপ্টার দুর্ঘটনায় শ্রমমন্ত্রীর নিকটাত্মীয়ের মৃত্যুতে সমবেদনা জানানো হয়)। 

এর আগে, গত ২০২৫ সালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে দেওয়ায় আমিরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এই সফরে দুই দেশের মধ্যে শ্রম খাতে সহযোগিতা ইস্যূ গুরুত্ব পাবে। মূলত শ্রমিক কল্যাণ, কর্মসংস্থান ও বিনিয়োগ নিয়েই মূল আলোচনা হবে।


কাতারের শ্রমমন্ত্রীর বাংলাদেশে গুরুত্বপূর্ণ সফর, এমন উল্লেখ করে দোহার বাংলাদেশ মিশন রোববার জানায়, আমরা আনন্দের সাথে জানাচ্ছি যে, কাতারের শ্রমমন্ত্রী ড. আলী বিন সামিখ আল মাররি সোমবার সকালে ঢাকায় একটি সরকারি সফরে দোহা ত্যাগ করেন। 

এই সময়ে কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত হযরত আলী খান দোহা আন্তর্জাতিক বিমানবন্দরে মন্ত্রীকে বিদায় অভ্যর্থনা জানান, যা আমাদের দুই ভ্রাতৃপ্রতিম দেশের মধ্যকার অকৃত্রিম দ্বিপক্ষীয় সম্পর্কের প্রতিফলন। 

সফরকালে ড. আল মাররি বাংলাদেশের প্রধানমন্ত্রীসহ অন্যান্য উচ্চপদস্থ নেতৃবৃন্দ এবং কর্মকর্তাদের সাথে সাক্ষাৎ করবেন। এছাড়া একটি যৌথ কমিটি বৈঠকও অনুষ্ঠিত হবে, যেখানে শ্রম, জনশক্তি এবং দ্বিপক্ষীয় সহযোগিতা ও কাতারে অবস্থানরত বাংলাদেশি কমিউনিটির স্বার্থে গুরুত্বপূর্ণ বিষয়াদি আলোচনার কথা রয়েছে। 

আমরা আশা করি, এই সফর অত্যন্ত সফল ও ফলপ্রসূ হবে এবং কাতার ও বাংলাদেশের মধ্যকার বন্ধুত্ব ও অংশীদারিত্বকে সামনের দিনগুলোতে আরও সুদৃঢ় করবে।

/কেএইচও


  বিষয়:   সফর  ঢাকা  কাতারের শ্রমমন্ত্রী 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: