ডুয়েটে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির পেছনে ছাত্রশিবিরের ষড়যন্ত্র : ছাত্রদল

সময়ের আলো ডেস্ক

রাজনীতি

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইকবালের নিয়োগকে কেন্দ্র করে ক্যাম্পাসকে অস্থিতিশীল করে তোলার পেছনে

2026-05-18T00:00:25+00:00
2026-05-18T00:01:18+00:00
 
  শনিবার, ১৮ জুলাই ২০২৬,
৩ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ১৮ জুলাই ২০২৬
রাজনীতি
ডুয়েটে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির পেছনে ছাত্রশিবিরের ষড়যন্ত্র : ছাত্রদল
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৮ মে, ২০২৬, ১২:০০ এএম  আপডেট: ১৮.০৫.২০২৬ ১২:০১ এএম
সংগৃহীত ছবি
ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইকবালের নিয়োগকে কেন্দ্র করে ক্যাম্পাসকে অস্থিতিশীল করে তোলার পেছনে ছাত্রশিবির ও বিশ্ববিদ্যালয়ের বিদায়ী প্রশাসনের পরিকল্পিত যৌথ ষড়যন্ত্র রয়েছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। রোববার (১৭ মে) ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ ইকবালকে ডুয়েটের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। কিন্তু তার নিয়োগের পরপরই সাধারণ শিক্ষার্থীর লেবাসধারী ডুয়েটের ছাত্রশিবির সংশ্লিষ্ট কিছু নেতাকর্মী এই নিয়োগ বাতিলের দাবি তুলে বিক্ষোভ ও সড়ক অবরোধ শুরু করে। তারা ডুয়েট থেকেই উপাচার্য নিয়োগের ‘বায়না’ ধরেছে, অথচ দেশের বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বাইরে থেকে যোগ্য শিক্ষককে উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া একটি বহুল চর্চিত ও স্বাভাবিক বিষয়। এই স্বাভাবিক প্রক্রিয়াটিকে কেন্দ্র করে খুবই পরিকল্পিতভাবে ডুয়েট ক্যাম্পাসকে অস্থিতিশীল করে তোলার চেষ্টা করা হচ্ছে।

ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃদ্বয় অভিযোগ করে বলেন, ডুয়েটের পূর্ববর্তী বিদায়ী প্রশাসনের বিরুদ্ধে স্বচ্ছতার অভাব, দলবাজি, অনৈতিকতা ও স্বেচ্ছাচারী নিয়োগসহ নানা গুরুতর অভিযোগ রয়েছে। এখন এই বিদায়ী প্রশাসন ও তাদের দোসর গুপ্ত সংগঠন ছাত্রশিবির একত্রে মিলে নিজেদের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের লক্ষ্যে বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। এই লক্ষ্যেই গত চার দিন ধরে জোরপূর্বক আন্দোলনের নামে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম স্থবির করে রাখা হয়েছে। এরই ধারাবাহিকতায় আজ সাধারণ শিক্ষার্থীর নামে ওই গুপ্ত সংগঠনের কর্মীরা ডুয়েট ক্যাম্পাসে একটি সাংঘর্ষিক পরিস্থিতি তৈরি করেছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই ধরণের অপতৎপরতার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। একই সাথে তারা আজ ডুয়েট ক্যাম্পাসে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ও সাংঘর্ষিক ঘটনার জন্য দায়ীদের দ্রুত চিহ্নিত করে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় নিয়ে আসার জোর দাবি জানান।

/কহু


  বিষয়:   ছাত্রদল  ছাত্রশিবির 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: