মুগ্ধতা ছড়ানো রুনা লায়লা-বাপ্পা মজুমদারের ‘অনায়াসে’

মইনুল হক রোজ

আনন্দ সময়

প্রকাশ হয়েছে দেশের কিংবদন্তি কণ্ঠশিল্পী রুনা লায়লার গাওয়া বাংলা গজলধর্মী গান ‘অনায়াসে’। ১৬ মার্চ রাতে মুক্ত হওয়া এই গানটিতে তার

2026-05-18T02:36:29+00:00
2026-05-18T02:58:50+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আনন্দ সময়
মুগ্ধতা ছড়ানো রুনা লায়লা-বাপ্পা মজুমদারের ‘অনায়াসে’
মইনুল হক রোজ
প্রকাশ: সোমবার, ১৮ মে, ২০২৬, ২:৩৬ এএম  আপডেট: ১৮.০৫.২০২৬ ২:৫৮ এএম
রুনা লায়লা ও বাপ্পা মজুমদার। ছবি : সময়ের আলো
প্রকাশ হয়েছে দেশের কিংবদন্তি কণ্ঠশিল্পী রুনা লায়লার গাওয়া বাংলা গজলধর্মী গান ‘অনায়াসে’। ১৬ মার্চ রাতে মুক্ত হওয়া এই গানটিতে তার সাথে কণ্ঠ দিয়েছেন দেশের আরেক জনপ্রিয় সংগীতশিল্পী বাপ্পা মজুমদার। 

গালিব হাসানের কথায়, এর সুর ও সংগীতও পরিচালনা করেছেন বাপ্পা মজুমদার। এ উপলক্ষ্যে ঐদিন সন্ধ্যায় ঢাকার একটি ক্লাবে আয়োজন করা হয় এর প্রকাশনা অনুষ্ঠান।  

গানটি প্রকাশের আগে অনুষ্ঠিত সংক্ষিপ্ত শুভেচ্ছা বিনিময় ও বক্তব্য পর্বে রুনা লায়লা বলেন,’শ্রোতাদের গান শোনার যে রুচি বা ভালো লাগার জায়গা তা বদলে গেছে। আমরা সেটা আবার ফিরিয়ে আনতে চাই। আগে গানের যে একটা ফ্লেভার ছিল সেটা যেন আবার ফিরে আসে সেটাই আমাদের চেষ্টা। 

এই গানটির কথা এবং সুর অপূর্ব। গানটি শুনলেই সবাই বুঝতে পারবেন। যদিও শুরুতে গানটি এককভাবে গাওয়ার কথা ছিল। বাপ্পা আমাকে বলেছিল, ‘আন্টি, আপনার জন্য একটি গান করেছি। আপনি কি গাইবেন?’ 

আমি বলেছিলাম, অবশ্যই গাইব। কিন্তু গানটি শুনে আমি আবার বাপ্পাকে ফোন করে বললাম, এই গানটা আমরা দুজনে একসঙ্গে গাই। 

ও প্রথমে অবাক হয়েছিল, বলেছিল এটি কী বলছেন! আপনি গাইবেন আমার সাথে! পরে আমরা একসঙ্গে গানটি রেকর্ড করি। সেটিই আজ প্রকাশ হতে যাচ্ছে। আমি আশা করছি গানটি যারা ভালো শ্রোতা, ভালো গানের শ্রোতা -তাদের ভালো লাগবে’

বাপ্পা মজুমদারকে একজন অত্যন্ত মেধাবী সুরকার, গায়ক এবং সংগীত পরিচালক হিসেবে অভিহিত করে রুনা লায়লা বলেন,’বাপ্পা আমার খুব পছন্দের একজন শিল্পী। তার বেশকিছু গান আমি শুনেছি। ভালো লেগেছে। সামনেও একসাথে কাজ করা হবে বলে আশা করছি।’ 

রুনা লায়লার সঙ্গে গাইতে পেরে নিজের উচ্ছ্বাস প্রকাশ করে বাপ্পা মজুমদার বলেন, ‘আমার জীবনের এক অসাধারণ অভিজ্ঞতা! প্রথম থেকেই ভীষণ নার্ভাস লাগছিল! কিংবদন্তি এ মহান শিল্পীর জন্য গান করতে পারা নিঃসন্দেহে এক পরম প্রাপ্তি। 

রুনা আন্টির গাওয়া নিয়ে কোনো কথা বলার সাহস আমার নেই! গানটি মূলত করা হয়েছিল তার জন্য! তিনি নিজ থেকেই বলেছিলেন, তুমি বরং আমার সঙ্গে গাও! গানটি ডুয়েট হোক! এটি আমার কাছে হাতে চাঁদ পাওয়ার মতো বললে ভুল হবে না একদমই! আমি সত্যিই নিজেকে ভাগ্যবান মনে করি, কারণ এ কিংবদন্তির সঙ্গে গান করতে পারাই আমার কাছে এক পরম প্রাপ্তি। আশা করি শুদ্ধ গানের শ্রোতাদের ভালো লাগবে গানটি।’

অনুষ্ঠানটিতে আরো বক্তব্য রাখেন এর গীতিকার গালিব হাসান। অনুষ্ঠানে শুভেচ্ছা জানাতে উপস্থিত হয়েছিলেন প্রখ্যাত সুরকার, সংগীত পরিচালক ও ব্যান্ড ব্যক্তিত্ব ফুয়াদ নাসের বাবু, সংগীত শিল্পী মনির খান, আঁখি আলমগীর, সজীব দাস, রাশিদ খান, নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল, লুইপা, ঝিলিক, রাশেদসহ আরও অনেকে। 

অগ্নিলীলা রেকর্ডস প্রোডাকশনের ব্যানারে মুক্ত হওয়া এই গানটি তাদের অফিসিয়াল ইউটিউবে চ্যানেলে গানটি শোনা যাচ্ছে। 

এটি মুক্ত হবার পর অনেকেই বলছেন,এটি বাংলা সংগীতের ক্ষেত্রে একটি বিরল পরীক্ষা, কারণ এটি দুই প্রজন্মের সমন্বয়ে গজল ধারাকে নতুন আঙ্গিকে উপস্থাপন করেছে। দীর্ঘ সংগীতজীবনে অসংখ্য কালজয়ী গান উপহার দেওয়া রুনা লায়লার এই গানটিও সাড়া ফেলবে বলে মনে করছেন তারা।

/এসএকে


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: