হবিগঞ্জ থেকে আঞ্চলিক সড়কে বাস চলাচল আজও বন্ধ

হবিগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

মৌলভীবাজার এসএমএস মালিক সমিতির সঙ্গে চলমান দ্বন্দ্বের কোনো সমাধান না হওয়ায় আজও আন্তঃজেলা ও অভ্যন্তরীণ সড়কে বাস চলাচল বন্ধ রেখেছে

2026-05-18T11:39:24+00:00
2026-05-18T11:56:04+00:00
 
  বুধবার, ১৫ জুলাই ২০২৬,
৩১ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১৫ জুলাই ২০২৬
সারাদেশ
হবিগঞ্জ থেকে আঞ্চলিক সড়কে বাস চলাচল আজও বন্ধ
হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৮ মে, ২০২৬, ১১:৩৯ এএম  আপডেট: ১৮.০৫.২০২৬ ১১:৫৬ এএম
হবিগঞ্জে আন্তঃজেলা ও অভ্যন্তরীণ সড়কে বাস চলাচল বন্ধ। ছবি : সময়ের আলো
মৌলভীবাজার এসএমএস মালিক সমিতির সঙ্গে চলমান দ্বন্দ্বের কোনো সমাধান না হওয়ায় আজও আন্তঃজেলা ও অভ্যন্তরীণ সড়কে বাস চলাচল বন্ধ রেখেছে হবিগঞ্জ মোটর মালিক সমিতি। এতে করে জেলার সাধারণ মানুষের মাঝে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। তারা বলছেন, ঈদকে সামনে রেখে মানুষকে জিম্মি করে দাবি আদায় অযৌক্তিক।

সোমবার (১৮ মে) হবিগঞ্জ পৌর টার্মিনাল থেকে কোনো বাস সিলেট, মৌলভীবাজার, শ্রীমঙ্গল, চুনারুঘাট, নবীগঞ্জ ও মাধবপুরের উদ্দেশ্যে ছেড়ে যায়নি। এতে করে চরম দুর্ভোগে পড়েন যাত্রী সাধারণ। বিশেষ করে অফিসগামী লোকজন, স্কুলগামী শিক্ষার্থী ও শ্রমজীবী মানুষ। 

তবে ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার, রাজশাহী, খুলনা, কুড়িগ্রামসহ দেশের বিভিন্ন প্রান্তে যাতায়াতকারী দূরপাল্লার বাস চলাচল স্বাভাবিক রয়েছে। 


অপরদিকে মোটর মালিক সমিতির সদস্য সচিব আবু মঈন চৌধুরী সোহেল জানান, যতক্ষণ পর্যন্ত ন্যায় বিচার না পাবেন ততক্ষণ পর্যন্ত তাদের বাস চলাচল করবে না। তারা প্রশাসনের কথার বাস্তবায়ন দেখতে চান।

এদিকে বাস বন্ধের সুযোগে সিএনজি অটোরিকশা এবং অন্যান্য পরিবহন অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে। যাত্রীরা বলছেন, একদিকে মানুষকে জিম্মি করে রেখেছে বাস মালিক সমিতি। অপরদিকে সুযোগ বুঝে অতিরিক্ত টাকা আদায় করছে সিএনজি অটোরিকশা ও ম্যাক্সি।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে চলমান বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে বিভিন্ন পর্যায়ে আলোচনা হলেও এখনও কার্যকর কোনো সমাধান না আসায় পরিবহন খাতে অচলাবস্থার সৃষ্টি হয়েছে। এর প্রতিবাদে এবং দাবি আদায়ের লক্ষ্যে হবিগঞ্জ মোটর মালিক গ্রুপ ও জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন যৌথভাবে জেলায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট পালন করছে।

সময়ের আলো/জোই


  বিষয়:   হবিগঞ্জ  আঞ্চলিক সড়ক  বাস চলাচল  বন্ধ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: