শ্বশুরের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ করে কারাগারে পুত্রবধূ

ঝালকাঠি প্রতিনিধি

সারাদেশ

ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ এনে করা মামলা মিথ্যা প্রমাণিত হওয়ায় বাদী পুত্রবধূকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। একই

2026-05-18T15:13:45+00:00
2026-05-18T15:58:16+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
শ্বশুরের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ করে কারাগারে পুত্রবধূ
ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৮ মে, ২০২৬, ৩:১৩ পিএম  আপডেট: ১৮.০৫.২০২৬ ৩:৫৮ পিএম
ঝালকাঠির চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রে আদালত। ছবি : সংগৃহীত
ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ এনে করা মামলা মিথ্যা প্রমাণিত হওয়ায় বাদী পুত্রবধূকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে মামলার আসামি শ্বশুর জামিন পেয়েছেন।

সোমবার (১৮ মে) দুপুরে ঝালকাঠির চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এইচ.এম.কবির হোসেন এ আদেশ দেন।

মামলার বিবরণে জানা যায়, নলছিটি উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের ঈশ্বরকাঠি গ্রামের এক পুত্রবধূ তার শ্বশুরের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ এনে নলছিটি থানায় মামলা করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ শ্বশুরকে গ্রেফতার করে। তবে অভিযোগের সত্যতা না পাওয়ায় মামলাটি মিথ্যা বলে প্রমাণিত হয়। পরবর্তীতে আদালত বাদী পুত্রবধূকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।


বিষয়টি নিশ্চিত করে আসামিপক্ষের আইনজীবী অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট আক্কাস সিকদার জানান, অভিযোগ অসত্য প্রমাণিত হওয়ায় আদালত বাদীকে কারাগারে পাঠিয়েছেন এবং অভিযুক্তকে জামিন দিয়েছেন।

সময়ের আলো/জোই


  বিষয়:   যৌন নিপীড়ন মামলার বাদী পুত্রবধূ কারাগারে  শ্বশুরের জামিন 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: