কন্যাশিশু হত্যার ১০ দিন পর আসামি গ্রেফতার

শেরপুর প্রতিনিধি

সারাদেশ

শেরপুরের নালিতাবাড়ীতে সানজিদা আক্তার (১১) নামে এক কন্যাশিশু হত্যার ১০ দিন পর আসামি বিল্লাল হোসেনকে (২২) গ্রেফতার করেছে পুলিশ।সোমবার (১৮

2026-05-18T17:58:55+00:00
2026-05-18T17:58:55+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
কন্যাশিশু হত্যার ১০ দিন পর আসামি গ্রেফতার
শেরপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৮ মে, ২০২৬, ৫:৫৮ পিএম 
আসামি বিল্লাল হোসেন। ছবি : সময়ের আলো
শেরপুরের নালিতাবাড়ীতে সানজিদা আক্তার (১১) নামে এক কন্যাশিশু হত্যার ১০ দিন পর আসামি বিল্লাল হোসেনকে (২২) গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৮ মে) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পানিহাতা গ্রামে অভিযুক্তের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।


পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, গত ৭ মে, বৃহস্পতিবার বিকেলে খেলতে এসে বিল্লালদের বাড়ি থেকে নিখোঁজ হয় সানজিদা। পরদিন শুক্রবার বিকেলে চাপের মুখে মোবাইলে হত্যা ও গুমের কথা স্বীকার করে পলাতক বিল্লাল। স্বীকারোক্তি অনুযায়ী তাদেরই টয়লেট থেকে ব্যাগে মোড়ানো অবস্থায় সানজিদার মরদেহ উদ্ধার করা হয়। একই সঙ্গে জড়িত থাকার অভিযোগে বিল্লালের মা তহুরন নেছা (৭০) ও বোন রাবিয়াকে (২৪) গ্রেফতার করা হয়।

এ ঘটনায় সানজিদার খালা ছখিনা বেগম বাদী হয়ে নালিতাবাড়ী থানায় হত্যার অভিযোগে মামলা দায়ের করেন। 

উল্লেখ্য, এতিম সানজিদা তার নানির কাছে আশ্রিত ছিল।

নালিতাবাড়ী থানার ওসি আশরাফুজ্জামান জানান, হত্যার কারণ জানতে আসামিকে জিজ্ঞাসাবাদ করা হবে।

/মহু



  বিষয়:   হত্যা  আসামি  গ্রেফতার  কন্যাশিশু 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: