চট্টগ্রামের রাউজানে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা দুইটি দেশীয় অস্ত্র উদ্ধার করেছে চট্টগ্রাম র্যাব-৭।
সোমবার (১৮ মে) সকালের দিকে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের দক্ষিণ নোয়াপাড়া এলাকার একটি বসতবাড়ির পেছন থেকে অস্ত্রগুলো উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন র্যাব-৭ চট্টগ্রামের সহকারী পুলিশ সুপার ও পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে, নোয়াপাড়া এলাকায় জনৈক ওসমানের বসতবাড়ির পশ্চিম পাশে একটি কাঁঠাল গাছের নিচে কিছু অস্ত্র পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। পরে র্যাব-৭ এর একটি অভিযানিক দল সেখানে অভিযান চালিয়ে দেশীয় তৈরি একটি একনলা বন্দুক ও একটি দুইনলা পাইপগান উদ্ধার করে।
উদ্ধার করা অস্ত্রগুলো পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রাউজান থানার কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
ছবির ক্যাপশন: র্যাব-৭ এর অভিযানে নোয়াপাড়া থেকে উদ্ধারকৃত দেশীয় অস্ত্র।
/মহু