বিষ প্রয়োগের অভিযোগ, মারা গেল ২০ লাখ টাকার পাঙ্গাস

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি

সারাদেশ

চাঁদপুরের কচুয়ায় একটি মাছের প্রজেক্টে বিষ প্রয়োগ করে প্রায় ২০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে। এতে দিশেহারা হয়ে পড়েছেন

2026-05-18T19:48:21+00:00
2026-05-18T22:00:54+00:00
 
  শনিবার, ১৮ জুলাই ২০২৬,
৩ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ১৮ জুলাই ২০২৬
সারাদেশ
বিষ প্রয়োগের অভিযোগ, মারা গেল ২০ লাখ টাকার পাঙ্গাস
কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৮ মে, ২০২৬, ৭:৪৮ পিএম 
কচুয়ার কাপিলাবাড়ি গ্রামে দুর্বৃত্তদের দেওয়া বিষ প্রয়োগে মাছ নিধন। ছবি : সময়ের আলো
চাঁদপুরের কচুয়ায় একটি মাছের প্রজেক্টে বিষ প্রয়োগ করে প্রায় ২০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে। এতে দিশেহারা হয়ে পড়েছেন মাছচাষি মো. শাহাদাত হোসেন মজুমদার।

রবিবার (১৭ মে) গভীর রাতে উপজেলার কাদলা ইউনিয়নের কাপিলাবাড়ি গ্রামের মজুমদার বাড়িতে দুর্বৃত্তরা এই ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ করেন স্থানীয়রা।

সোমবার সকালে পুকুরে গিয়ে চাষি দেখতে পান, বড় বড় পাঙ্গাস মাছ পানির ওপরে মরে ভেসে উঠছে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১৪২ শতাংশ জায়গাজুড়ে গড়ে তোলা হয়েছিল মাছের এই প্রজেক্ট। দীর্ঘ এক বছর ধরে পরিচর্যা করে পাঙ্গাস মাছগুলো বড় করেছিলেন শাহাদাত হোসেন। মাছের খাবার, রেণু পোনা, শ্রমিক খরচ ও অন্যান্য ব্যয় মিলিয়ে এতে প্রায় ২০ লাখ টাকা বিনিয়োগ করা হয়।


শাহাদাত হোসেন জানান, বিভিন্ন ব্যাংক ও এনজিও থেকে ঋণ নিয়ে তিনি মাছ চাষ শুরু করেন। এক বছর ধরে অনেক কষ্টে মাছগুলো বড় করেছেন। এখন তিনি ব্যাংক ও এনজিওর ঋণ কীভাবে পরিশোধ করবেন বুঝতে পারছেন না

এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত মাছচাষির জন্য সরকারি সহায়তারও আহ্বান জানান তারা।

উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. জহিরুল ইসলাম জানান, তিনি ঘটনাস্থলের পানি পরীক্ষা করে প্রাথমিকভাবে বিষ প্রয়োগের আলামত পেয়েছেন। গ্যাস বা পানির স্বাভাবিক কোনও সমস্যার কারণে মাছ মারা যায়নি বলে ধারণা করা হচ্ছে। তিনি ক্ষতিগ্রস্ত চাষিকে আইনের আশ্রয় নেওয়ার পরামর্শ দিয়েছেন।

অন্যদিকে কচুয়া থানার ওসি মোহাম্মদ আজিজুল ইসলাম বলেন, ‘এ বিষয়ে এখনও কোনও লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

/মহু


  বিষয়:   বিষ  প্রজেক্ট  ২০ লাখ  পাঙ্গাস 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: