বজ্রপাতে কৃষকের মৃত্যু

মেহেরপুর প্রতিনিধি

সারাদেশ

মেহেরপুরে বজ্রপাতে আব্দুর রশিদ (৫৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। একই সময়ে জেলার ভিন্ন জায়গায় আরও দুইজন আহত হয়েছেন এবং

2026-05-18T20:49:54+00:00
2026-05-18T22:18:14+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
সারাদেশ
বজ্রপাতে কৃষকের মৃত্যু
মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৮ মে, ২০২৬, ৮:৪৯ পিএম  আপডেট: ১৮.০৫.২০২৬ ১০:১৮ পিএম
প্রতীকী ছবি
মেহেরপুরে বজ্রপাতে আব্দুর রশিদ (৫৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। একই সময়ে জেলার ভিন্ন জায়গায় আরও দুইজন আহত হয়েছেন এবং মাঠে থাকা তিনটি গরুও মারা গেছে। 

সোমবার (১৮ মে) বিকেল ৫টার দিকে জেলার আলাদা আলাদা স্থানে এসব ঘটনা ঘটে।

নিহত আব্দুর রশিদ মেহেরপুর সদর উপজেলার সোনাপুর গ্রামের বাসিন্দা। আহতরা হলেন গাংনী উপজেলার কসবা গ্রামের ডোবাপাড়া এলাকার রবিউল ইসলাম (৭০) এবং ভরাট দুর্লভপুর গ্রামের খাদিজা খাতুন (১৩)।


স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুর রশিদ মাঠে মরিচের চারা রোপণ করছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

অন্যদিকে, রবিউল ইসলাম মাঠে গরু চরাচ্ছিলেন। এ সময় কালবৈশাখি ঝড় ও বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। ঘটনাস্থলেই তার তিনটি গরু মারা যায়।

এছাড়া বাড়িতে থাকা অবস্থায় বজ্রপাতে আহত হয় খাদিজা খাতুন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. তাসমারী খাতুন জানান, আহতদের হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

/মহু
  বিষয়:   বজ্রপাত  মৃত্যু  আহত  মেহেরপুর 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: