গ্রামীণ ব্যাংকের সুদহার কমাতে রুল

নিজস্ব প্রতিবেদক

আইন-আদালত

তফসিলি ব্যাংকগুলোর তুলনায় গ্রামীণ ব্যাংকের অতিরিক্ত সুদহার কমাতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।সোমবার

2026-05-18T22:30:41+00:00
2026-05-18T22:30:41+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
আইন-আদালত
গ্রামীণ ব্যাংকের সুদহার কমাতে রুল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৮ মে, ২০২৬, ১০:৩০ পিএম 
সংগৃহীত ছবি
তফসিলি ব্যাংকগুলোর তুলনায় গ্রামীণ ব্যাংকের অতিরিক্ত সুদহার কমাতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। 

সোমবার (১৮ মে) এই সংক্রান্ত এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি খিজির আহমেদ চৌধুরী এবং বিচারপতি মো. জিয়াউল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন। আদালত দেশের ব্যাংকিং খাতের অন্যান্য তফসিলি ব্যাংকের সুদের হারের সঙ্গে সামঞ্জস্য রেখে গ্রামীণ ব্যাংকের চড়া সুদের হার পুনর্নির্ধারণের বিষয়ে বিবাদীদের অবস্থান জানতে চেয়েছেন।

হাইকোর্টের জারি করা এই রুলে বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অর্থ মন্ত্রণালয়ের অর্থসচিব এবং গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকসহ (এমডি) সংশ্লিষ্ট অন্যান্য বিবাদীদের আগামী চার সপ্তাহের মধ্যে বিস্তারিত জবাব দিতে নির্দেশনা দেওয়া হয়েছে। দেশের দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষুদ্রঋণের ওপর আরোপিত সুদের হার সাধারণ ব্যাংকিং ব্যবস্থার চেয়ে অনেক বেশি হওয়ায় এই আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গেছে।

এর আগে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মাসুদ আর সোবহান গত সপ্তাহে জনস্বার্থে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট আবেদনটি দায়ের করেছিলেন। সোমবার আদালতে রিট আবেদনের পক্ষে তিনি নিজেই দীর্ঘ শুনানি পরিচালনা করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষে এই শুনানিতে অংশ নেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. ফারুক হোসেন এবং সাইফুজ্জামান।

সময়ের আলো/টিএইচ
Advertisement
Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: