জাতীয় স্নুকার টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠিত

সংবাদ বিজ্ঞপ্তি

খেলা

জাঁকজমকপূর্ণ আয়োজনে অনুষ্ঠিত হলো দেশের অন্যতম মর্যাদাপূর্ণ কিউ স্পোর্টস প্রতিযোগিতা ‘৩৯ তম জাতীয় স্নুকার চ্যাম্পিয়নশিপ ২০২৬’ এর সমাপনী ও পুরস্কার

2026-05-19T03:18:41+00:00
2026-05-19T03:18:41+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
খেলা
জাতীয় স্নুকার টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠিত
সংবাদ বিজ্ঞপ্তি
প্রকাশ: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ৩:১৮ এএম 
৩৯তম জাতীয় স্নুকার চ্যাম্পিয়নশিপ ২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত। ছবি : সংগৃহীত
জাঁকজমকপূর্ণ আয়োজনে অনুষ্ঠিত হলো দেশের অন্যতম মর্যাদাপূর্ণ কিউ স্পোর্টস প্রতিযোগিতা ‘৩৯ তম জাতীয় স্নুকার চ্যাম্পিয়নশিপ ২০২৬’ এর সমাপনী ও পুরস্কার বিতরণী পর্ব। রবিবার সন্ধায় ঢাকা বোট ক্লাবে অনুষ্ঠিত সমাপনী আয়োজনটি খেলোয়াড়দের সাফল্য উদযাপনের পাশাপাশি বাংলাদেশে স্নুকারের ক্রমবর্ধমান জনপ্রিয়তা ও সম্ভাবনাকেও তুলে ধরে। 

বাংলাদেশ বিলিয়ার্ড ও স্নুকার ফেডারেশনের (বিবিএসএফ) সহযোগিতায় আয়োজিত এই টুর্নামেন্টে দেশের বিভিন্ন প্রান্তের সেরা খেলোয়াড়রা অংশগ্রহণ করেন। প্রতিযোগিতা শেষে গালা মিউজিক্যাল নাইট ও নৈশভোজের আয়োজন করা হয়, যেখানে ক্রীড়া সংগঠক, ক্লাব সদস্য, অতিথি ও অংশগ্রহণকারীরা উপস্থিত ছিলেন। এ আয়োজনের টাইটেল স্পন্সর হিসেবে ছিল স্বনামধন্য প্রতিষ্ঠান অ্যাম্বার গ্রুপ, ভেন্যু পার্টনার বনানী ক্লাব এবং বেভারেজ পার্টনার হিসেবে ছিল মাম ও আরসি কোলা। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব মো. আমিনুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন। আরও উপস্থিত ছিলেন ঢাকা বোট ক্লাবের সভাপতি রুবেল আজিজ এবং বিবিএসএফ-এর সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল সরকার মোহাম্মদ শামসুদ্দিন, এনডিসি, পিএসসি (অব.)।  

এবারের আসরে চ্যাম্পিয়ন হয়েছেন নিজাম উদ্দিন আহমেদ, যিনি পুরস্কার হিসেবে পেয়েছেন ১ লক্ষ টাকা। রানার-আপ সৈয়দ রাফিজ জামান পেয়েছেন ৫০ হাজার টাকা। এছাড়া সেমিফাইনালিস্ট প্রত্যেকে ২০ হাজার টাকা করে পুরস্কার গ্রহণ করেন। এছাড়া সর্বোচ্চ ৫০ বা তার বেশি ব্রেক অর্জনকারী খেলোয়াড় হিসেবে চ্যাম্পিয়ন নিজাম উদ্দিন আহমেদ বিশেষ পুরস্কার হিসেবে ২০ হাজার টাকা পান। বিজয়ী ও অংশগ্রহণকারী খেলোয়াড়দের ট্রফি, ক্রেস্ট ও সম্মাননা প্রদান করা হয়। 

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেন, ‘৩৯তম জাতীয় স্নুকার চ্যাম্পিয়নশিপ সফলভাবে আয়োজনের জন্য আমি বিজয়ী, অংশগ্রহণকারী খেলোয়াড়, আয়োজক ও সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানাই। খেলাধুলা শৃঙ্খলা, অধ্যবসায় ও দেশপ্রেম গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে’।

আরবিএন 


  বিষয়:   জাতীয় স্নুকার টুর্নামেন্ট  যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী  আমিনুল হক 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: