অনলাইনে ফাঁসের পর ওটিটিতে মুক্তি পেল ‘রঙবাজার’

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

আগামী কুরবানির ঈদের পর প্রেক্ষাগৃহে ‘রঙবাজার’ সিনেমার মুক্তির পরিকল্পনা ছিল নির্মাতা রাশিদ পলাশের। কিন্তু বড়পর্দায় আসার আগেই চলতি মাসের শুরুতে

2026-05-19T03:43:29+00:00
2026-05-19T03:43:29+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আনন্দ সময়
অনলাইনে ফাঁসের পর ওটিটিতে মুক্তি পেল ‘রঙবাজার’
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ৩:৪৩ এএম 
সংগৃহীত ছবি
আগামী কুরবানির ঈদের পর প্রেক্ষাগৃহে ‘রঙবাজার’ সিনেমার মুক্তির পরিকল্পনা ছিল নির্মাতা রাশিদ পলাশের। কিন্তু বড়পর্দায় আসার আগেই চলতি মাসের শুরুতে সামাজিকমাধ্যমে ফাঁস হয়ে যায় এর পুরো এইচডি প্রিন্ট। ইন্টারনেটের বিভিন্ন মাধ্যম থেকে ‘রঙবাজার’ সিনেমাটি সরিয়ে নেওয়ার চেষ্টা করেও ব্যর্থ হন সংশ্লিষ্টরা। এমন পরিস্থিতিতে পাইরেসির কবল থেকে বাঁচতে প্রেক্ষাগৃহের আশা ছেড়ে সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে সিনেমাটি। প্রযোজনা সংস্থা লাইভ টেকনোলজির ওটিটি প্ল্যাটফর্ম সিনেম্যাটিকে দেখা যাচ্ছে ‘রঙবাজার’।

এ প্রসঙ্গে নির্মাতা রাশিদ পলাশ গণমাধ্যমকে জানান, ‘রঙবাজার’ সিনেমাটি সামাজিকমাধ্যমে ফাঁস হয়ে যাওয়ায় প্রযোজকের সিদ্ধান্তেই হঠাৎ করে ওটিটিতে মুক্তি দিতে হয়েছে। বড়পর্দার সিনেমা এভাবে আসায় নির্মাতা হিসেবে তার মন খারাপ হলেও পাইরেসির হাত থেকে বাঁচতে প্রযোজকের সামনে আর কোনো বিকল্প ছিল না বলেও জানান পরিচালক। 

‘রঙবাজার’ নিয়ে শুরু থেকেই দর্শকদের মধ্যে আগ্রহ ছিল। তবে মুক্তির আগেই পাইরেসির ঘটনায় আবারও দেশের চলচ্চিত্রাঙ্গনে ডিজিটাল নিরাপত্তা ও কনটেন্ট সুরক্ষার বিষয়টি সামনে চলে এসেছে। নির্মাতাদের আশা, প্রেক্ষাগৃহে মুক্তি না পেলেও ওটিটির মাধ্যমে দর্শকদের কাছে সিনেমাটি পৌঁছে যাবে।

৪০০ বছরের পুরোনো যৌনপল্লী এক রাতে গুঁড়িয়ে দেওয়ার সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে ‘রঙবাজার’ সিনেমা। তামজিদ অতুলের গল্পে এ সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন গোলাম রাব্বানী। 

সিনেমার বেশিরভাগ দৃশ্যধারণ করা হয়েছে দৌলতদিয়া যৌনপল্লীতে। ‘রঙবাজার’ সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন পিয়া জান্নাতুল, শম্পা রেজা, নাজনীন হাসান চুমকী, তানজিকা আমিন, মৌসুমী হামিদ, লুৎফর রহমান জর্জ ও মাহমুদুল ইসলাম মিঠুসহ আরও অনেকে।


  বিষয়:   রঙবাজার  সিনেমা  রাশিদ পলাশ 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: