তাড়াহুড়ো নেই সারার

আনন্দ সময় ডেস্ক

আনন্দ সময়

বছরজুড়ে নানা কারণে চর্চায় থাকেন বলিউড অভিনেত্রী সারা আলি খান। কখনো ধর্মীয় মতাদর্শের কারণে, কখনো আবার ব্যক্তিজীবনের কোনো ঘটনা নিয়ে।

2026-05-19T03:50:11+00:00
2026-05-19T03:50:36+00:00
 
  বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬,
৮ আশ্বিন ১৪৩৩
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
আনন্দ সময়
তাড়াহুড়ো নেই সারার
আনন্দ সময় ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ৩:৫০ এএম  আপডেট: ১৯.০৫.২০২৬ ৩:৫০ এএম
বলিউড অভিনেত্রী সারা আলি খান। সংগৃহীত ছবি
বছরজুড়ে নানা কারণে চর্চায় থাকেন বলিউড অভিনেত্রী সারা আলি খান। কখনো ধর্মীয় মতাদর্শের কারণে, কখনো আবার ব্যক্তিজীবনের কোনো ঘটনা নিয়ে। আলোচনায় থাকেন সিনেমা নিয়েও। ‘কেদারনাথ’ সিনেমায় একেবারে অন্য রূপে দেখা মিলেছে সারার। বহু কাজের প্রস্তাব যেমন পেয়েছেন তিনি, তেমনই বহু তারকার সঙ্গেও নাম জড়িয়েছে তার। তবে সেই সব রটনায় খুব একটা গুরুত্ব দেননি তিনি। চলেছেন আপন গতিতে। গুরুত্ব দিয়েছেন ক্যারিয়ারকে। তাই বিয়ে নিয়েও তাড়াহুড়ো নেই এই অভিনেত্রীর। আগে স্বাধীনভাবে নিজেকে গড়তে চান। জীবন গোছানোই জরুরি বলে মনে করেন তিনি। নিজের সম্পর্ক, বিচ্ছেদ এবং বিয়ে নিয়ে সম্প্রতি একটি সাক্ষাৎকারে খোলামেলা কথা বলেছেন সারা। 

অভিনেত্রী জানিয়েছেন, জীবনসঙ্গী খোঁজার ক্ষেত্রে কোনো তাড়াহুড়ো নেই তার বরং জীবনের এত বড় সিদ্ধান্তের ক্ষেত্রে একটু চিন্তাভাবনার প্রয়োজন আছে বলেও মনে করেন অভিনেত্রী।

সারা বলেন, আমি দেখেছি অনেকেরই বিয়ের সিদ্ধান্ত ভুল প্রমাণিত হয়েছে। তাই তাড়াহুড়ো করার থেকে অপেক্ষা করে সঠিক মানুষকে বিয়ে করাই শ্রেয়। নিজের জীবনে আমি খুব খুশি।

তাই আপাতত কাউকে খুঁজছেন না সারা বরং নিজেকে সময় দেওয়া ও ক্যারিয়ারের উন্নতিই এখন তার জীবনের মূল লক্ষ্য। সারা অবশ্য বিয়ের বিরোধী একেবারেই নন। তবে সঠিক সময়ে যা হওয়ার সেটাই হবে বলে মনে করেন তিনি।

জীবনে পজিটিভ হওয়া ভীষণভাবে দরকার বলে মনে করেন সারা। তাই যার সঙ্গেই জীবন কাটান না কেন, তিনি তাকে খুব একটা প্রভাবিত করার চেষ্টা করবেন না কখনো। স্বাধীনতা খুব বড় বিষয় বলে মনে করেন অভিনেত্রী।

সারাকে এই মুহূর্তে দেখা যাচ্ছে ‘পতি পত্নী অউর ওহ দো’তে। যে সিনেমা বক্স অফিসে সফল না হলেও, সারার কমেডি টাইমিং মন ছুঁয়েছে দর্শকের।

  বিষয়:   বলিউড  অভিনেত্রী  সারা আলি খান 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: