চুক্তির আশা দেখছেন ট্রাম্প, ইরানে হামলার পরিকল্পনা স্থগিত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরানে আজ মঙ্গলবারের (১৯ মে) বড় ধরনের সামরিক হামলার পরিকল্পনা স্থগিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধ বন্ধে একটি চুক্তি

2026-05-19T08:48:07+00:00
2026-05-19T08:48:30+00:00
 
  বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬,
১৮ ভাদ্র ১৪৩৩
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
চুক্তির আশা দেখছেন ট্রাম্প, ইরানে হামলার পরিকল্পনা স্থগিত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ৮:৪৮ এএম  আপডেট: ১৯.০৫.২০২৬ ৮:৪৮ এএম
সংগৃহীত ছবি
ইরানে আজ মঙ্গলবারের (১৯ মে) বড় ধরনের সামরিক হামলার পরিকল্পনা স্থগিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধ বন্ধে একটি চুক্তি হওয়ার সম্ভাবনা তৈরি হওয়ায় তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন।  

সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ ট্রাম্প জানান, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের অনুরোধে তিনি হামলার পরিকল্পনা থেকে সরে এসেছেন। উপসাগরীয় দেশগুলোর ধারণা, আলোচনার মাধ্যমে একটি গ্রহণযোগ্য সমঝোতায় পৌঁছানো সম্ভব। বর্তমানে এই চুক্তি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা চলছে।

Advertisement
তবে ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, চুক্তি সফল না হলে যেকোনো মুহূর্তে বড় ধরনের হামলার জন্য মার্কিন সেনাদের প্রস্তুত থাকতে বলা হয়েছে। 


সিএনএনের খবরে জানানো হয়, শনিবার (১৬ মে) মার্কিন জাতীয় নিরাপত্তা দলের শীর্ষ সদস্যদের সঙ্গে বৈঠক করেন ট্রাম্প। এর পরদিনই তিনি তেহরানকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। অন্যথায় ইরানের 'কিছুই অবশিষ্ট থাকবে না' বলে সামাজিক যোগাযোগমাধ্যমে সতর্ক করেন তিনি। 

এদিকে মার্কিন-ইরান আলোচনায় প্রধান মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে পাকিস্তান। সোমবার (১৮ মে) পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানসহ শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন বলে ইরানি গণমাধ্যম জানিয়েছে।

সময়ের আলো/জেডি 
  বিষয়:   চুক্তি  ট্রাম্প  ইরান  হামলা 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: