আজ ঢাকার বায়ুমানের পরিস্থিতি কী?

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

দীর্ঘদিন ধরে মেগাসিটি ঢাকা ছিল বায়ুদূষণের কবলে। টানা বৃষ্টির মধ্যে একদিন আগেও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’ ছিল। তবে আজ কিছুটা দূষণ

2026-05-19T08:49:32+00:00
2026-05-19T08:49:32+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
আজ ঢাকার বায়ুমানের পরিস্থিতি কী?
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ৮:৪৯ এএম 
সংগৃহীত ছবি
দীর্ঘদিন ধরে মেগাসিটি ঢাকা ছিল বায়ুদূষণের কবলে। টানা বৃষ্টির মধ্যে একদিন আগেও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’ ছিল। তবে আজ কিছুটা দূষণ কমে ঢাকার বাতাস নির্মল বাতাস বইছে, যা মাঝারি ধরণের দুষণ। 

মঙ্গলবার (১৯ মে) ঢাকার বায়ুমানের স্কোর ১৭৮, যা জনস্বাস্থ্যের জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচনা করা হয়।

একই সময়ে দূষিত শহরের তালিকার শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর শহর। শহরটির বায়ুমানের স্কোর ৩০০। এ ছাড়া, ১৬০ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে উগান্ডার রাজধানী কাম্পালা, ১৫৫ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে ভারতের দিল্লি শহর এবং পঞ্চম অবস্থানে থাকা নেপালের রাজধানী কাঠমান্ডুর স্কোর ১৫২।
আরও পড়ুন

আইকিউএয়ারের স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে অস্বাস্থ্যকর বায়ু বলে মনে করা হয়।

এছাড়া, ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা স্কোরকে খুব অস্বাস্থ্যকর বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেওয়া হয়ে থাকে। ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা স্কোর ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

এএডি/


  বিষয়:   আজ  বায়ু  অস্বাস্থ্যকর  মেগাসিটি  বায়ুমান 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: