আজকের স্বর্ণ ও রুপার বাজারদর

নিজস্ব প্রতিবেদক

অর্থনীতি

দেশের স্বর্ণবাজারে টানা দামের ওঠানামার মধ্যেই নতুন সপ্তাহে অপরিবর্তিত রয়েছে স্বর্ণ ও রুপার দাম। বিয়ের গয়না তৈরি কিংবা বিনিয়োগের উদ্দেশ্যে

2026-05-19T08:54:22+00:00
2026-05-19T08:56:32+00:00
 
  বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬,
১৯ ভাদ্র ১৪৩৩
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
অর্থনীতি
আজকের স্বর্ণ ও রুপার বাজারদর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ৮:৫৪ এএম  আপডেট: ১৯.০৫.২০২৬ ৮:৫৬ এএম
সংগৃহীত ছবি
দেশের স্বর্ণবাজারে টানা দামের ওঠানামার মধ্যেই নতুন সপ্তাহে অপরিবর্তিত রয়েছে স্বর্ণ ও রুপার দাম। বিয়ের গয়না তৈরি কিংবা বিনিয়োগের উদ্দেশ্যে যারা স্বর্ণ কেনার পরিকল্পনা করছেন, তাদের জন্য মঙ্গলবার (১৯ মে) বাজারদর প্রকাশ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

সিদ্ধান্ত অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়ছে ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২৭ হাজার ৩৩১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯৪ হাজার ৮৪৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৫৮ হাজার ৬৮৯ টাকায় বেচাকেনা হচ্ছে।
Advertisement
আরও পড়ুন

গত ৭ মে স্বর্ণ ও রুপার এই নতুন দর নির্ধারণ করা হয়েছিল, যা এখনো কার্যকর রয়েছে বলে জানিয়েছে বাজুস।

এদিকে চলতি বছরে স্বর্ণের বাজারে দামের বড় ধরনের অস্থিরতা দেখা গেছে। বছরের শুরু থেকে এখন পর্যন্ত ৬৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩৫ বার দাম বাড়ানো হলেও ২৮ বার কমানো হয়েছে।

একইভাবে রুপার বাজারেও দামের ওঠানামা অব্যাহত রয়েছে। চলতি বছরে এখন পর্যন্ত ৩৮ দফা রুপার দাম পরিবর্তন করা হয়েছে। এর মধ্যে ২১ বার দাম বেড়েছে এবং ১৭ বার কমেছে।

এএডি/
  বিষয়:   স্বর্ণ  রুপা  বাজারদর  সোনা  সোনার 


Loading...
Loading...
অর্থনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: