নলছিটিতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ঝালকাঠি প্রতিনিধি

সারাদেশ

ঝালকাঠির নলছিটিতে ডোবার পানিতে ডুবে দেড় বছর বয়সী সাফওয়ান নামে এক শিশুর মৃত্যু হয়েছে।সোমবার (১৮ মে) দুপুর ২টার দিকে উপজেলার

2026-05-19T09:29:49+00:00
2026-05-19T09:29:49+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
নলছিটিতে পানিতে ডুবে শিশুর মৃত্যু
ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ৯:২৯ এএম 
প্রতীকী ছবি
ঝালকাঠির নলছিটিতে ডোবার পানিতে ডুবে দেড় বছর বয়সী সাফওয়ান নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
 
সোমবার (১৮ মে) দুপুর ২টার দিকে উপজেলার উত্তর ভবানীপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সাফওয়ান ওই গ্রামের সবুজ হাওলাদারের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, সবুজ হাওলাদারের স্ত্রী মনি বেগম দুই ছেলেকে ঘরে রেখে রান্নার কাজে ব্যস্ত ছিলেন। এ সময় তার ছোট ছেলে সাফওয়ান ঘর থেকে বের হয়ে বাড়ির পাশের ডোবার পানিতে পড়ে যায়। 

পরে প্রতিবেশী এক নারী শিশুটিকে ডোবার পানিতে ভাসতে দেখে চিৎকার দিলে স্বজনরা দ্রুত ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। 

নলছিটি থানার ওসি (তদন্ত) মো. আশরাফ আলী এ তথ্য নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। 

সময়ের আলো/জেডি 



  বিষয়:   নলছিটি  পানিতে ডুবে  শিশু  মৃত্যু 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: