লাশের খাটিয়ায় পিকআপের ধাক্কা, বিক্ষুব্ধ জনতার আগুন

ঝালকাঠি প্রতিনিধি

সারাদেশ

ঝালকাঠির নলছিটিতে লাশ বহনের সময় খাটিয়ায় পিকআপের ধাক্কায় চারজন আহত হয়েছেন। এ ঘটনার পর স্থানীয়রা পিকআপটিতে আগুন ধরিয়ে দেয়।সোমবার (১৮

2026-05-19T09:58:30+00:00
2026-05-19T10:00:36+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
লাশের খাটিয়ায় পিকআপের ধাক্কা, বিক্ষুব্ধ জনতার আগুন
ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ৯:৫৮ এএম 
বিক্ষুব্ধ জনতা পিকআপে আগুন ধরিয়ে দেয়। ছবি : সময়ের আলো
ঝালকাঠির নলছিটিতে লাশ বহনের সময় খাটিয়ায় পিকআপের ধাক্কায় চারজন আহত হয়েছেন। এ ঘটনার পর স্থানীয়রা পিকআপটিতে আগুন ধরিয়ে দেয়।

সোমবার (১৮ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার দপদপিয়া বরিশাল–পটুয়াখালী মহাসড়কের বকুলতলা এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দাফনের জন্য একটি মৃতদেহ খাটিয়ায় করে নেওয়ার সময় দ্রুতগতির একটি পিকআপ এসে খাটিয়া ও বহনকারীদের ধাক্কা দেয়। এতে খাটিয়া থেকে লাশ পড়ে যায় এবং চারজন আহত হন।


আহতরা হলেন— মৃত ব্যক্তির ছেলে মো. অলিউর ইসলাম, শ্যালক নাছির হোসেন, ভাগ্নে মো. রেজা এবং মেয়ের ঘরের এক নাতি। আহতদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনার কারণে প্রায় দুই ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম জানান, পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং পরিস্থিতি স্বাভাবিক করে যান চলাচল পুনরায় চালু করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

/মহু


  বিষয়:   পিকআপ  আগুন  ধাক্কা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: