শাকিরা ফেরত পাচ্ছেন ৭৬৫ কোটি টাকা

সময়ের আলো ডেস্ক

আনন্দ সময়

দীর্ঘ আইনি জটিলতা ও কর ফাঁকির অভিযোগের অধ্যায়ের অবসান ঘটেছে বিশ্বখ্যাত পপ তারকা শাকিরার জীবনে। প্রায় আট বছর ধরে চলা

2026-05-19T10:20:04+00:00
2026-05-19T10:20:04+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আনন্দ সময়
শাকিরা ফেরত পাচ্ছেন ৭৬৫ কোটি টাকা
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ১০:২০ এএম 
ল্যাটিন পপ তারকা শাকিরা। ছবি : সংগৃহীত
দীর্ঘ আইনি জটিলতা ও কর ফাঁকির অভিযোগের অধ্যায়ের অবসান ঘটেছে বিশ্বখ্যাত পপ তারকা শাকিরার জীবনে। প্রায় আট বছর ধরে চলা মামলায় শেষ পর্যন্ত স্পেনের উচ্চ আদালত গায়িকার পক্ষে রায় দিয়েছেন। একইসঙ্গে তার কাছ থেকে আদায় করা বিপুল অঙ্কের অর্থ সুদসহ ফেরত দেয়ার নির্দেশও দেয়া হয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির তথ্য অনুযায়ী, স্পেনের কর বিভাগ দাবি করেছিল- ২০১১ সালে শাকিরা দেশটিতে করদাতা হিসেবে বিবেচিত হওয়ার মতো সময় অবস্থান করেছিলেন। দেশটির আইনে বছরে কমপক্ষে ১৮৩ দিন স্পেনে থাকলে কর পরিশোধ বাধ্যতামূলক। সেই হিসাব ধরেই গায়িকার বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগ আনা হয়।

তবে আদালতে উপস্থাপিত নথিপত্র ও ভ্রমণসংক্রান্ত তথ্য বিশ্লেষণ করে বিচারকরা জানান, ওই বছরে শাকিরা স্পেনে ছিলেন মাত্র ১৬৩ দিন। অর্থাৎ কর প্রদানের জন্য প্রয়োজনীয় সময়সীমার চেয়ে ২০ দিন কম অবস্থান করেছিলেন তিনি। ফলে তার বিরুদ্ধে আনা অভিযোগের পক্ষে যথেষ্ট প্রমাণ পাওয়া যায়নি।
আরও পড়ুন

রায়ে আদালত উল্লেখ করেন, কর কর্তৃপক্ষের আরোপিত জরিমানা ও অর্থ আদায় ছিল আইনগতভাবে অগ্রহণযোগ্য। এ কারণে শাকিরার কাছ থেকে নেয়া প্রায় ৫৫ মিলিয়ন ইউরো, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭৬৫ কোটি টাকা, সুদসহ ফেরত দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

রায় ঘোষণার পর প্রতিক্রিয়ায় শাকিরা বলেন, গত কয়েক বছর তাকে অযথা অপরাধীর মতো উপস্থাপন করা হয়েছে। তার ভাষায়, সাধারণ মানুষকে ভয় দেখানোর জন্যই তাকে লক্ষ্যবস্তু বানানো হয়েছিল। অথচ পুরো সময়ে কর ফাঁকির কোনো সুনির্দিষ্ট প্রমাণ দেখাতে পারেনি প্রশাসন।

তিনি আরও বলেন, দীর্ঘ এই লড়াই তার ব্যক্তিগত জীবন, মানসিক স্বাস্থ্য ও পরিবারের ওপর গভীর প্রভাব ফেলেছে। অসংখ্য রাত উদ্বেগে কাটাতে হয়েছে বলেও জানান এই ল্যাটিন পপ তারকা।

এদিকে সম্প্রতি ২০২৬ ফুটবল বিশ্বকাপের অফিসিয়াল থিম সং ‘দাই দাই’-এ কণ্ঠ দিয়ে নতুন করে আলোচনায় আসেন শাকিরা। দীর্ঘ এক যুগ পর আবারও বিশ্বকাপের সংগীতে ফিরেছেন তিনি, যা ফুটবলপ্রেমী ও ভক্তদের মধ্যে বাড়িয়ে দিয়েছে বাড়তি উচ্ছ্বাস।

এএডি/


  বিষয়:   শাকিরা  ফেরত  কোটি  টাকা 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: