‘শ্বশুরবাড়ি থেকে অনেক পাকিস্তানি ড্রেস গিফট পাই’

সময়ের আলো ডেস্ক

আনন্দ সময়

জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ জানিয়েছেন, আগের মতো এখন আর নিজের জন্য খুব বেশি কেনাকাটা করেন না তিনি। সময়ের সঙ্গে তার

2026-05-19T13:47:45+00:00
2026-05-19T13:47:45+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আনন্দ সময়
‘শ্বশুরবাড়ি থেকে অনেক পাকিস্তানি ড্রেস গিফট পাই’
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ১:৪৭ পিএম 
অভিনেত্রী তাসনিয়া ফারিণ। ছবি : সংগৃহীত
জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ জানিয়েছেন, আগের মতো এখন আর নিজের জন্য খুব বেশি কেনাকাটা করেন না তিনি। সময়ের সঙ্গে তার কেনাকাটার অভ্যাসে এসেছে পরিবর্তন। বর্তমানে নিজের চেয়ে পরিবার ও কাছের মানুষদের জন্য ঈদের কেনাকাটাতেই বেশি মনোযোগ দেন এই অভিনেত্রী।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ঈদ আয়োজন, কেনাকাটা এবং শ্বশুরবাড়ি থেকে পাওয়া উপহার নিয়ে খোলামেলা কথা বলেন তাসনিয়া ফারিণ। তিনি জানান, একসময় অনেক শপিং করলেও এখন আলমারিতে জমে থাকা বিপুল পরিমাণ পোশাকের কারণে নিজের জন্য নতুন করে খুব একটা কেনা হয় না।

তবে পরিবারের সদস্যদের জন্য কেনাকাটা করার বিষয়টি এখনও উপভোগ করেন তিনি। বিশেষ করে কোরবানির ঈদে নিজের চেয়ে আশপাশের মানুষদের প্রয়োজনকেই বেশি গুরুত্ব দেন বলে জানান এই তারকা।
আরও পড়ুন

শ্বশুরবাড়ির কাছ থেকে পাওয়া উপহার প্রসঙ্গে ফারিণ বলেন, শ্বশুরবাড়ি থেকে তিনি নিয়মিত পাকিস্তানি লনের পোশাক উপহার পান। মজার ছলে তিনি বলেন, তাকে কী উপহার দেওয়া যায়- সেটার একটা সহজ সমাধান যেন পেয়ে গেছেন তার শ্বশুরবাড়ির সদস্যরা।

ঈদের প্রস্তুতি নিয়ে ফারিণ বলেন, এখনো তার কেনাকাটা শুরু হয়নি। কারণ কোরবানির ঈদে মানুষের প্রধান ব্যস্ততা থাকে পশু কেনা ও অন্যান্য আয়োজন ঘিরে। তারপরও কাছের কয়েকজন মানুষের জন্য কিছু কেনার চেষ্টা করেন তিনি।

কোরবানির ঈদ নিয়ে ব্যক্তিগত অনুভূতির কথাও জানান এই অভিনেত্রী। তার ভাষ্য, ঈদের দিনগুলো খুব বেশি বাইরে কাটাতে স্বাচ্ছন্দ্যবোধ করেন না তিনি। কারণ তিনি গন্ধের বিষয়ে বেশ সংবেদনশীল। এজন্য কোরবানির ঈদের সময়টায় বাসাতেই বেশি থাকতে পছন্দ করেন।

এএডি/


  বিষয়:   শ্বশুরবাড়ি  পাকিস্তানি  ড্রেস  গিফট  অভিনেত্রী  তাসনিয়া ফারিণ 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: