জুনের প্রথম সপ্তাহে যুক্তরাষ্ট্র সফরে যাবেন স্বরাষ্ট্রমন্ত্রী

সময়ের আলো ডেস্ক

জাতীয়

আসন্ন ৫ম জাতিসংঘ পুলিশ শীর্ষ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে আগামী মাসের শুরুতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। দুই দিনব্যাপী এই

2026-05-19T14:33:18+00:00
2026-05-19T14:33:18+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
জাতীয়
জুনের প্রথম সপ্তাহে যুক্তরাষ্ট্র সফরে যাবেন স্বরাষ্ট্রমন্ত্রী
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ২:৩৩ পিএম 
সংগৃহীত ছবি
আসন্ন ৫ম জাতিসংঘ পুলিশ শীর্ষ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে আগামী মাসের শুরুতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। দুই দিনব্যাপী এই সম্মেলনে আরও যোগ দিচ্ছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির।
 
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল সূত্র আগামী ৫ থেকে ৮ জুনের এই উচ্চপর্যায়ের সফরের বিষয়টি নিশ্চিত করেছে। 

স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রাপ্ত তথ্যমতে, স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে ৫ সদস্যের এই প্রতিনিধি দলে আরও অন্তর্ভুক্ত রয়েছেন পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত আইজিপি (অপারেশনস) খন্দকার রফিকুল ইসলাম, অতিরিক্ত উপ-মহাপরিদর্শক আবদুল্লাহ আল-মামুন এবং স্বরাষ্ট্রমন্ত্রীর একান্ত সচিব (পিএস) মুহাম্মদ হাসনাত মোর্শেদ ভূঁইয়া।

এই আন্তর্জাতিক সফরকালে দ্বিপাক্ষিক আইনশৃঙ্খলা সহযোগিতা বৃদ্ধি এবং আধুনিক পুলিশিং ব্যবস্থার উন্নয়ন নিয়ে আলোচনার কথা রয়েছে। বিশেষ করে বৈশ্বিক সন্ত্রাসবাদ ও সাইবার অপরাধ দমন এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশের কার্যকারিতা বাড়াতে দুই দেশের উচ্চপর্যায়ে ফলপ্রসূ আলোচনা হতে পারে। একই সঙ্গে বৈশ্বিক অঙ্গনে বাংলাদেশ পুলিশের পেশাদারিত্ব ও দীর্ঘদিনের অভিজ্ঞতাকে সফলভাবে উপস্থাপনের ওপর জোর দেবে এই প্রতিনিধি দল।


নিউইয়র্কের জাতিসংঘ সদরদপ্তরে আগামী ৭ ও ৮ জুলাই দুই দিনব্যাপী ‘পঞ্চম জাতিসংঘ পুলিশ প্রধান শীর্ষ সম্মেলন (ইউএনসিওপিএস ২০২৬)’ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে বিভিন্ন দেশের মন্ত্রী, নীতি-নির্ধারক, পুলিশ প্রধান এবং আঞ্চলিক নিরাপত্তা সংস্থাগুলোর ঊর্ধ্বতন প্রতিনিধিরা সম্মেলনে অংশ নেবেন। মূলত আন্তর্জাতিক শান্তি, টেকসই নিরাপত্তা ও উন্নয়ন নিশ্চিত করতে জাতীয় ও আন্তর্জাতিক পুলিশিংয়ের যৌথ ভূমিকা নিয়ে বিশদ আলোচনার লক্ষ্যেই এই বিশ্ব সম্মেলনের আয়োজন করা হয়েছে।

সময়ের আলো/জেডি 


  বিষয়:   সফর  স্বরাষ্ট্রমন্ত্রী  যুক্তরাষ্ট্র 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: