সাতক্ষীরায় বজ্রপাতে নারী আইনজীবীর মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি

সারাদেশ

সাতক্ষীরায় বজ্রপাতে জজকোর্টের আইনজীবী কামরুন নাহার ছবি (৫১) মৃত্যু হয়েছে। সোমবার (১৮ মে) রাত ৮টার দিকে সাতক্ষীরা শহরের রাজাবাগান এলাকায়

2026-05-19T16:55:43+00:00
2026-05-19T17:30:04+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
সারাদেশ
সাতক্ষীরায় বজ্রপাতে নারী আইনজীবীর মৃত্যু
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ৪:৫৫ পিএম  আপডেট: ১৯.০৫.২০২৬ ৫:৩০ পিএম
আইনজীবী কামরুন নাহার ছবি। ছবি : সংগৃহীত
সাতক্ষীরায় বজ্রপাতে জজকোর্টের আইনজীবী কামরুন নাহার ছবি (৫১) মৃত্যু হয়েছে। সোমবার (১৮ মে) রাত ৮টার দিকে সাতক্ষীরা শহরের রাজাবাগান এলাকায় এ ঘটনা ঘটে।

ছবি রাজারবাগান এলাকার ক্রিকেট প্রশিক্ষক একরামুল ইসলাম লালুর স্ত্রী। তার একমাত্র ছেলে রাফিদ আল আরিফ সপ্তম শ্রেণির শিক্ষার্থী এবং অনূর্ধ্ব-১৪ জেলা ক্রিকেট দলের অধিনায়ক।


নিহতের ভগ্নিপতি অ্যাডভোকেট ফাহিমুল জানান, রাত ৮টার দিকে তিনি বাড়ির সামনে আমবাগানে দাঁড়িয়ে ছিলেন। এ সময় আকস্মিক বজ্রপাতে হলে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে স্বজনরা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে জরুরি বিভাগ কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে ছবির মৃত্যুতে মঙ্গলবার (১৯ মে) সাতক্ষীরার সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে জেলা জজ আদালতের এজলাস কক্ষে এক ফুল কোর্ট রেফারেন্স সভা অনুষ্ঠিত হয়।

সময়ের আলো/জোই
  বিষয়:   সাতক্ষীরা  বজ্রপাত  আইনজীবী  মৃত্যু 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: