পিস্তল-গুলিসহ যুবদল নেতা সোনামনি গ্রেফতার

​লালপুর (নাটোর) প্রতিনিধি

সারাদেশ

নাটোরের লালপুরে বিদেশি পিস্তল, ১০ রাউন্ড গুলি ও ২টি ম্যাগাজিনসহ ৪ জনকে গ্রেফতার করেছে লালপুর থানা পুলিশ। মঙ্গলবার (১৯ মে)

2026-05-19T17:17:18+00:00
2026-05-19T17:17:18+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
সারাদেশ
পিস্তল-গুলিসহ যুবদল নেতা সোনামনি গ্রেফতার
​লালপুর (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ৫:১৭ পিএম 
বিদেশি পিস্তল, ১০ রাউন্ড গুলি ও ২টি ম্যাগাজিনসহ ৪ জনকে গ্রেফতার। ছবি : সময়ের আলো
নাটোরের লালপুরে বিদেশি পিস্তল, ১০ রাউন্ড গুলি ও ২টি ম্যাগাজিনসহ ৪ জনকে গ্রেফতার করেছে লালপুর থানা পুলিশ। মঙ্গলবার (১৯ মে) দিবাগত রাত সোয়া ১টার দিকে ঈশ্বরদী-বাঘা আঞ্চলিক মহাসড়কের লালপুর উপজেলার পালিদেহা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
​গ্রেফতারকৃতরা হলেন, পাবনার ঈশ্বরদী উপজেলা যুবদলের বহিষ্কৃত সদস্য ও পাবনা জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক জাকারিয়া পিন্টুর ছোট ভাই মো. মাহমুদ হাসান ওরফে সোনামনি (৪০), একই এলাকার মো. সামিউল ইসলাম (৪৬), মো. কাজল (৪০) এবং লালপুর উপজেলার গৌরীপুর গ্রামের মো. মনিরুজ্জামান (৩৯)।

পুলিশ সূত্রে জানা যায়, লালপুর থানা পুলিশের একটি রাত্রিকালীন মোবাইল টহল দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পালিদেহা গ্রামের আক্কাস মেম্বারের বাড়ির সামনে অভিযান চালায়। এসময় ​পুলিশের উপস্থিতি টের পেয়ে একটি সাদা রঙের প্রাইভেটকার যোগে পালানোর চেষ্টা করলে পুলিশ চারদিক থেকে ঘেরাও করে ৪ জনকে আটক করে। পরবর্তীতে স্থানীয়দের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে আসামিদের কাছ থেকে ১টি বিদেশি পিস্তল, ১০ রাউন্ড তাজা গুলি, ২টি লোহার তৈরি কালো রঙের ম্যাগাজিন এবং ৬টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। অভিযানকালে পুলিশের চোখ ফাঁকি দিয়ে অন্ধকারে অজ্ঞাতনামা একজন পালিয়ে যায়।

​লালপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। এছাড়া পালিয়ে যাওয়া অজ্ঞাতনামা আসামিকে শনাক্ত ও গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আরবিএন 


  বিষয়:   নাটোর  লালপুর  সোনামনি  গ্রেফতার 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: