বরিশাল নৌবন্দরে আকস্মিক পরিদর্শনে নৌ প্রতিমন্ত্রী

বরিশাল ব্যুরো

সারাদেশ

আকস্মিকভাবে বরিশাল নৌ বন্দর পরিদর্শন করেছেন নৌ প্রতিমন্ত্রী রাজিব আহসান। মঙ্গলবার (১৯ মে) সকাল ৯টার দিকে তিনি বরিশাল নৌ বন্দরে

2026-05-19T17:24:55+00:00
2026-05-19T17:24:55+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
বরিশাল নৌবন্দরে আকস্মিক পরিদর্শনে নৌ প্রতিমন্ত্রী
বরিশাল ব্যুরো
প্রকাশ: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ৫:২৪ পিএম 
বরিশাল নৌবন্দরে প্রতিমন্ত্রীর ঝটিকা পরিদর্শন, অনুপস্থিত বহু কর্মী। ছবি : সময়ের আলো
আকস্মিকভাবে বরিশাল নৌ বন্দর পরিদর্শন করেছেন নৌ প্রতিমন্ত্রী রাজিব আহসান। মঙ্গলবার (১৯ মে) সকাল ৯টার দিকে তিনি বরিশাল নৌ বন্দরে পৌঁছান। এ সময় তিনি বন্দরের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং দাপ্তরিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন।

নৌ বন্দর সূত্রে জানা গেছে, প্রতিমন্ত্রী প্রথমে ড্রেজিং বিভাগ, নৌ নিরাপত্তা বিভাগ ও ট্রাফিক বিভাগসহ মোট তিনটি বিভাগ পরিদর্শন করেন। পরিদর্শনের সময় তিনি বিভিন্ন দপ্তরের হাজিরা খাতা যাচাই করেন। এ সময় কয়েকটি দপ্তরে অনেক কর্মকর্তা-কর্মচারী অনুপস্থিত ছিলেন বলেও জানা গেছে।

পরিদর্শন শেষে বরিশাল ডিসি ঘাট এলাকা থেকে স্পিডবোটে করে হিজলা উপজেলার উদ্দেশ্যে রওনা হন নৌ প্রতিমন্ত্রী। তবে পুরো পরিদর্শন কার্যক্রম নিয়ে সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি তিনি।

আরবিএন 
  বিষয়:   নৌ প্রতিমন্ত্রী  রাজিব আহসান 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: