জুলাই মাসেই শুরু হচ্ছে পদ্মা ব্যারাজের কাজ : পানি সম্পদ মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

দেশের দক্ষিণাঞ্চলের পরিবেশ ও নদী রক্ষা তথা সামগ্রিক অর্থনৈতিক সুরক্ষায় বহুল প্রতীক্ষিত পদ্মা ব্যারাজের নির্মাণকাজ আগামী জুলাই মাসেই শুরু হতে

2026-05-19T17:35:31+00:00
2026-05-19T17:35:31+00:00
 
  শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬,
২৭ ভাদ্র ১৪৩৩
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
জুলাই মাসেই শুরু হচ্ছে পদ্মা ব্যারাজের কাজ : পানি সম্পদ মন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ৫:৩৫ পিএম 
পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
দেশের দক্ষিণাঞ্চলের পরিবেশ ও নদী রক্ষা তথা সামগ্রিক অর্থনৈতিক সুরক্ষায় বহুল প্রতীক্ষিত পদ্মা ব্যারাজের নির্মাণকাজ আগামী জুলাই মাসেই শুরু হতে যাচ্ছে বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। মঙ্গলবার (১৯ মে) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সিনেট ভবনে আয়োজিত এক বিশেষ সেমিনারে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে তিনি এই তথ্য নিশ্চিত করেন। 

মন্ত্রী বলেন, আমরা যদি দ্রুততম সময়ের মধ্যে পদ্মা ব্যারাজ নির্মাণ করতে না পারি, তবে দেশের একটি বিশাল অঞ্চল অদূর ভবিষ্যতে মরুভূমিতে পরিণত হবে। এই কারণে পদ্মা এবং তিস্তা নদীকে নিয়ে সরকারের উচ্চপর্যায়ে দ্রুত সিদ্ধান্ত আসছে এবং আগামী জুন মাসের সংসদ অধিবেশনে এই সংক্রান্ত প্রয়োজনীয় বিল পাস হবে।

সেমিনারে পানি সম্পদমন্ত্রী দেশের উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি তিস্তা মহাপরিকল্পনা বা তিস্তা মেগা প্রজেক্টের বিষয়েও সরকারের পক্ষ থেকে খুব দ্রুত চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে আশ্বস্ত করেন। এর পাশাপাশি গ্রামীণ অর্থনীতিকে পুনরুজ্জীবিত করতে সরকারের একটি মহাপরিকল্পনার কথা উল্লেখ করে তিনি বলেন, সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন করার একটি বিশাল কর্মসূচি হাতে নেওয়া হয়েছে, যা দেশের কৃষি ও গ্রামীণ অর্থনীতিতে একটি নতুন বিপ্লব তৈরি করবে। 

দেশের প্রধান প্রধান খালগুলো যদি আগামী ৫০ বছর পর্যন্ত নিয়মিত খনন সচল রাখা না হয়, তবে জলবায়ু পরিবর্তনের প্রভাবে ওই সব অঞ্চল একসময় পানির নিচে চলে যাবে। এই জনকল্যাণমূলক কাজে দেশের রাজনৈতিক বিরোধীদলগুলো সরকারকে ইতিবাচক সহযোগিতা করলে কাজের অগ্রগতি অনেক বেশি ত্বরান্বিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সেমিনারে জাতীয় রাজনীতির সমসাময়িক প্রেক্ষাপট ও শিক্ষা পরিবেশ নিয়ে কথা বলতে গিয়ে পানি সম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র রাজনীতির নামে এতদিন ধরে যে সমস্ত অপরাজনীতি বা লেজুড়বৃত্তির সুযোগ সৃষ্টি হয়েছিল, তা যেকোনো মূল্যে চিরতরে বন্ধ করতে হবে। 

বর্তমান প্রজন্মের সাধারণ শিক্ষার্থীদের মনে ছাত্র রাজনীতির প্রতি যে তীব্র বিমুখতা ও নেতিবাচক ধারণা তৈরি হয়েছে, সুস্থ ও আদর্শিক ধারার চর্চার মাধ্যমে তা থেকে তরুণ সমাজকে ইতিবাচক রাজনীতিতে ফিরিয়ে আনতে হবে।

সময়ের আলো/টিএইচ
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: