বিদ্যুৎ বিভাগের নতুন সচিব মিরানা মাহরুখ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বিদ্যুৎ বিভাগের নতুন সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন মিরানা মাহরুখ। এর আগে তিনি অর্থনৈতিক সম্পর্ক বিভাগে অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন

2026-05-19T17:39:09+00:00
2026-05-19T17:39:09+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
বিদ্যুৎ বিভাগের নতুন সচিব মিরানা মাহরুখ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ৫:৩৯ পিএম 
মিরানা মাহরুখ। ছবি : সংগৃহীত
বিদ্যুৎ বিভাগের নতুন সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন মিরানা মাহরুখ। এর আগে তিনি অর্থনৈতিক সম্পর্ক বিভাগে অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

মঙ্গলবার (১৯ মে) জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ শাখা-১ থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। 

রাষ্ট্রপতির আদেশেক্রমে এতে স্বাক্ষর করেন সিনিয়র সহকারী সচিব জেতি প্রু। 

জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।


বিসিএস ১৮ ব্যাচের কর্মকর্তা মিরানা মাহরুখ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে লোকপ্রশাসনে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর এবং মেলবোর্নের ভিক্টোরিয়া ইউনিভার্সিটি থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেছেন।

কর্মজীবনে মাঠ প্রশাসন ও মন্ত্রণালয়ের বিভিন্ন পদে দায়িত্ব পালনের পাশাপাশি তিনি হংকংয়ে বাংলাদেশের কনস্যুলেট জেনারেল অফিসে কাউন্সেলর ও হেড অব চ্যান্সারি হিসেবেও দায়িত্ব পালন করেন।

/কেএইচও


  বিষয়:   বিদ্যুৎ বিভাগ  নতুন সচিব  মিরানা মাহরুখ 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: