গরুকে আদর করলে রক্তচাপ কমে : বিজেপির রাজ্য মন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

মানুষের শরীরে রক্তচাপ স্বাভাবিক রাখতে গরুর জুড়ি মেলা ভার এবং গরুকে নিয়মিত আদর করলে উচ্চ রক্তচাপ বা ব্লাড প্রেশার দ্রুত

2026-05-19T18:04:48+00:00
2026-05-19T18:04:48+00:00
 
  মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬,
২১ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
গরুকে আদর করলে রক্তচাপ কমে : বিজেপির রাজ্য মন্ত্রী
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ৬:০৪ পিএম 
গরুকে আদর করছে ভারতের প্রাণিসম্পদ মন্ত্রী দিলীপ ঘোষ।
মানুষের শরীরে রক্তচাপ স্বাভাবিক রাখতে গরুর জুড়ি মেলা ভার এবং গরুকে নিয়মিত আদর করলে উচ্চ রক্তচাপ বা ব্লাড প্রেশার দ্রুত কমে যেতে পারে বলে দাবি করেছেন, ভারতের প্রাণিসম্পদ মন্ত্রী দিলীপ ঘোষ। এর আগেও দেশি গরুর দুধে ‘সোনা থাকে’ এমন মন্তব্যে নানা বিতর্কের সৃষ্টি করেছেন তিনি।

মঙ্গলবার (১৯ মে) সকালে উত্তর কলকাতার কাঁকুড়গাছিতে আয়োজিত এক রাজনৈতিক ‘চা-চক্রে’ যোগ দিয়ে তিনি এই দাবি করেন।

অনুষ্ঠানে গরুর নানামুখী উপকারিতার কথা তুলে ধরে বিজেপির এই মন্ত্রী বলেন, ‘দেশি গরুর পিঠে পরম যত্নে হাত বোলালে মানুষের উচ্চ রক্তচাপ দ্রুত কমে আসে।’ উল্লেখ্য, কয়েক বছর আগে দিলীপ ঘোষের মতোই প্রায় একই ধরনের দাবি করেছিলেন মধ্যপ্রদেশের বিজেপির প্রাক্তন সাংসদ প্রজ্ঞা সিংহ ঠাকুর। তিনি সে সময় দাবি করেছিলেন যে গরুর পিঠ থেকে ঘাড়ের দিকে নিয়মিত মালিশ করলে মানুষের রক্তচাপের অসুখ পুরোপুরি সেরে যায়।

মঙ্গলবার ওই কর্মসূচিতে গরুর প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে দিলীপ ঘোষ শুধু রক্তচাপ নয়, বরং গরুর গোবরেও অলৌকিক রোগ নিরাময়ের ক্ষমতা রয়েছে বলে দাবি করেন। এই প্রসঙ্গে নিজের এক ঘনিষ্ঠ আত্মীয়ের বাস্তব উদাহরণ টেনে তিনি বলেন, ‘আমার এক আত্মীয়ের শরীরের একটি অংশ মারাত্মকভাবে ফুলে গিয়েছিল, সেখানে গরুর কাঁচা গোবর লাগানোর পর অলৌকিক উপায়ে সেই ফোলা ভাব এবং অসুখ সম্পূর্ণ কমে গিয়েছিল।’

উল্লেখ্য, ২০১৯ সালে বর্ধমানের একটি জনসভায় বিজেপির তৎকালীন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ প্রথম দাবি করেছিলেন যে দেশি গরুর দুধে সোনা থাকে। তিনি যুক্তি দিয়েছিলেন যে দেশি গরুর কুঁজের ভেতর এক ধরনের বিশেষ ‘স্বর্ণনাড়ি’ থাকে, যার সাহায্যে গরু সূর্যের আলো থেকে সরাসরি নিজের শরীরে সোনা তৈরি করতে পারে এবং এই কারণেই দেশি গরুর দুধে সোনার মতো হলদে আভা দেখা যায়। 

এর পরবর্তীতে বৈশ্বিক করোনা মহামারির সময়েও শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে গোমূত্র পানের কার্যকারিতার কথা বলে দেশজুড়ে ব্যাপক বিতর্ক ও সমালোচনার জন্ম দিয়েছিলেন তিনি। সেই সময় সমালোচকদের পাল্টা খোঁচা দিয়ে দিলীপ ঘোষ বলেছিলেন, ‘আমি গরুর কথা বললেই সমাজবাদীদের অনেকে অস্বস্তিবোধ করেন, আসলে গাধারা কখনও গরুর প্রকৃত মর্ম বুঝবে না।’

দিলীপ ঘোষ জানান, রাজ্যের দুগ্ধ শিল্পের সঙ্গে যুক্ত বড় ব্যবসায়ী থেকে শুরু করে বিভিন্ন গোশালার মালিকদের সঙ্গে তিনি খুব শীঘ্রই একটি উচ্চপর্যায়ের বৈঠক করতে যাচ্ছেন। তবে সেই আনুষ্ঠানিক বৈঠকের আগেই উত্তর কলকাতায় দাঁড়িয়ে গরুর এসব গুণাগুণ ও উপকারিতার কথা নতুন করে মনে করিয়ে দিলেন রাজ্যের এই প্রভাবশালী মন্ত্রী।

সূত্র: আনন্দবাজার

সময়ের আলো/টিএইচ
Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: