নাগরিকদের নয়, সরকার নিরাপত্তা দিচ্ছে অপরাধীদের : নাসীরুদ্দীন পাটওয়ারী

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি

সারাদেশ

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বোনচৌকি সীমান্তে বিএসএফের গুলিতে নিহত খাদিমুল ইসলামের বাড়িতে গিয়ে সরকারের সীমান্ত নীতি ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে তীব্র

2026-05-19T19:56:27+00:00
2026-05-19T19:56:27+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
নাগরিকদের নয়, সরকার নিরাপত্তা দিচ্ছে অপরাধীদের : নাসীরুদ্দীন পাটওয়ারী
হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ৭:৫৬ পিএম 
নাসীরুদ্দীন পাটওয়ারী। ছবি : সময়ের আলো
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বোনচৌকি সীমান্তে বিএসএফের গুলিতে নিহত খাদিমুল ইসলামের বাড়িতে গিয়ে সরকারের সীমান্ত নীতি ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে তীব্র সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। মঙ্গলবার (১৯ মে) দুপুরে তিনি নিহতের পরিবারের সঙ্গে দেখা করেন এবং পরে কবর জিয়ারত করেন। এ সময় তার সঙ্গে দলের কেন্দ্রীয় সংগঠক মিয়াজ মেহরাব তালুকদার, সংগঠক রাসেল আহমেদসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, রাষ্ট্র সীমান্তে নাগরিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। তার অভিযোগ, সরকার নাগরিকদের নিরাপত্তা না দিয়ে বরং অপরাধীদের নিরাপত্তা দেয়, ফলে সীমান্তে সাধারণ মানুষ সবচেয়ে বেশি ঝুঁকিতে পড়ছে। তিনি আরও বলেন, যদি সরকার সীমান্তের মানুষদের নিরাপত্তা নিশ্চিত করত, তাহলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিরীহ বাংলাদেশিদের মৃত্যু ঘটত না। তিনি দাবি করেন, শান্তিকালীন সময়েও সীমান্তে বাংলাদেশিদের হত্যার ঘটনা উদ্বেগজনকভাবে বেশি।

তিনি বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও সেনাবাহিনীকে আরও শক্তিশালী করতে হবে, যাতে সীমান্তে অনুপ্রবেশ ও হত্যাকাণ্ড রোধ করা যায়।

খাদিমুল ইসলামের প্রসঙ্গে তিনি বলেন, নিহত যুবক নদীতে মাছ ধরতে গিয়েছিলেন। সেখানে বিএসএফের গুলিতে তিনি নিহত হন, যা সম্পূর্ণ অগ্রহণযোগ্য।

এ সময় তিনি ভবিষ্যতে রাজনৈতিক ক্ষমতায় গেলে শক্তিশালী পররাষ্ট্রনীতি গ্রহণের প্রতিশ্রুতি দেন এবং এমন আইন প্রণয়নের কথা বলেন, যাতে সীমান্তে বাংলাদেশিদের ওপর সহিংসতা ও অনুপ্রবেশ বন্ধ করা যায়।

আরবিএন 


  বিষয়:   লালমনিরহাট  হাতীবান্ধা  নাসীরুদ্দীন পাটওয়ারী 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: