ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ১২ বছরের কিশোর আটক

সিংড়া (নাটোর) প্রতিনিধি

সারাদেশ

নাটোরের সিংড়ায় ঘরে কেউ না থাকার সুযোগে ৬ বছরের এক কন্যা শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে ১২ বছরের কিশোরের বিরুদ্ধে। আশঙ্কাজনক

2026-05-19T23:48:39+00:00
2026-05-19T23:48:39+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ১২ বছরের কিশোর আটক
সিংড়া (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ১১:৪৮ পিএম 
সংগৃহীত ছবি
নাটোরের সিংড়ায় ঘরে কেউ না থাকার সুযোগে ৬ বছরের এক কন্যা শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে ১২ বছরের কিশোরের বিরুদ্ধে। আশঙ্কাজনক অবস্থায় শিশুটিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর পরই স্থানীয় জনতা অভিযুক্ত কিশোরকে আটকে রেখে পুলিশে সোপর্দ করেছে।

সোমবার (১৮ মে) বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টার মধ্যে সিংড়া উপজেলার লালোর ইউনিয়নের আতাইকুলা গ্রামে এই ঘটনাটি ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার বিকেলে আতাইকুলা গ্রামের ভুক্তভোগী শিশুটি (৬) নিজ বাড়িতে একা ছিল। পরিবারের সদস্যদের অনুপস্থিতির সুযোগ নিয়ে পার্শ্ববর্তী ডাঙ্গাপাড়া গ্রামের এক কিশোর (১২) আকস্মিকভাবে ঘরে প্রবেশ করে শিশুটিকে ধর্ষণ করে। এ সময় শিশুটির কান্নাকাটি ও চিৎকারে আশপাশের প্রতিবেশীরা এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে। একই সময় ঘটনাস্থল থেকে অভিযুক্ত কিশোরকে হাতেনাতে আটক করে স্থানীয় জনতা।


গুরুতর আহত ও রক্তাক্ত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে দ্রুত নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে গুরুতর অসুস্থ অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযুক্ত কিশোরকে আটক করা হয়েছে, সে বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। অভিযুক্ত কিশোর ধর্ষণের বিষয়টি স্বীকার করেছে। এ ঘটনায় সিংড়া থানায় মামলার প্রস্তুতি চলছে।

সময়ের আলো/জোই


  বিষয়:   শিশু  ধর্ষণ  কিশোর  আটক 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: