খুমেকে অগ্নিকাণ্ডে অক্সিজেন সাপ্লাই ব্যাহত, বন্ধ অস্ত্রোপচার

খুলনা ব্যুরো

সারাদেশ

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (২০ মে) ভোর ৬টায় হাসপাতালের জরুরি অপারেশন থিয়েটারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।ফায়ার

2026-05-20T11:55:29+00:00
2026-05-20T12:03:48+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
খুমেকে অগ্নিকাণ্ডে অক্সিজেন সাপ্লাই ব্যাহত, বন্ধ অস্ত্রোপচার
খুলনা ব্যুরো
প্রকাশ: বুধবার, ২০ মে, ২০২৬, ১১:৫৫ এএম  আপডেট: ২০.০৫.২০২৬ ১২:০৩ পিএম
ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট ১ ঘণ্টার বেশি সময় ধরে চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ছবি : সময়ের আলো
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (২০ মে) ভোর ৬টায় হাসপাতালের জরুরি অপারেশন থিয়েটারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট ১ ঘণ্টার বেশি সময় ধরে চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে গুরুতর আহত হয়েছেন ৩ জন।

ওটির দায়িত্বে থাকা সহকারি অধ্যাপক ডক্টর দিলীপ কুমার জানিয়েছে, সকাল ৫টা ৫০ মিনিটে ইমারজেন্সি অপারেশন থিয়েটারের পাশে পোস্ট অপারেটিভ রুম এবং পাশের স্টোর রুমের কোনও একটিতে শর্টসার্কিট হয়ে থাকতে পারে। এতে এসির আউটডোর এবং পরে অক্সিজেন আউটডোরে আগুন লেগে যায়। অক্সিজেন আউটডোরের মুখে আগুন লাগার কারণে হয়ত দরজা বিস্ফোরিত হয়ে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় ওটিতে থাকা দুইজন নার্স ও একজন ডাক্তার জালানা দিয়ে লাফ দিয়েছে। তিনজনই চিকিৎসাধীন রয়েছেন। তবে বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেনি। ওটি বিভাগে ১৫টা সিটেই রোগী ছিল। আগুন লাগার পরপরই রোগীদের নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে।


আতঙ্কে খুলনার বিভিন্ন হাসপাতালে রোগীদের চিকিৎসার জন্য স্বজনরা নিয়ে গিয়েছে। 

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. কাজী আইনুল ইসলাম বলেন, ‘কী কারণে আগুন লেগেছে এখনও জানা যায়নি, তবে আগুনের কারণে হাসপাতালে অক্সিজেন সাপ্লাই ব্যাহত হওয়ায় এই মুহূর্তে সকল ধরনের অপারেশন বন্ধ রাখা হয়েছে। দ্রুত ঠিক করার চেষ্টা করা হবে।’

/মহু


  বিষয়:   খুলনা  হাসপাতাল  অগ্নিকাণ্ড 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: