মেহেরপুরে এক মাসে পাঁচবার বোমা সদৃশ বস্তু ও চিরকুট উদ্ধার

মেহেরপুর প্রতিনিধি

সারাদেশ

মেহেরপুরের গাংনী উপজেলায় চলতি মাসে পঞ্চম বারের মতো বোমা সদৃশ বস্তু ও চিরকুট পাওয়ার ঘটনা ঘটেছে।বুধবার (২০ মে) সকালে চরগোয়াল

2026-05-20T12:06:49+00:00
2026-05-20T12:06:49+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
মেহেরপুরে এক মাসে পাঁচবার বোমা সদৃশ বস্তু ও চিরকুট উদ্ধার
মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২০ মে, ২০২৬, ১২:০৬ পিএম 
বোমা সদৃশ বস্তু ও চিরকুট। ছবি : সময়ের আলো
মেহেরপুরের গাংনী উপজেলায় চলতি মাসে পঞ্চম বারের মতো বোমা সদৃশ বস্তু ও চিরকুট পাওয়ার ঘটনা ঘটেছে। 

বুধবার (২০ মে) সকালে চরগোয়াল গ্রামের আতিকুর রহমান হানিফের বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ির মূল ফটকের সামনে একটি পলিথিন ব্যাগের মধ্যে লাল টেপ দিয়ে মোড়ানো বোমা সদৃশ বস্তু ও একটি চিরকুট পড়ে থাকতে দেখা যায়। পরে খবর পেয়ে গাংনী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তা উদ্ধার করে। 


উল্লেখ্য, চলতি মে মাসের ৩ তারিখে উপজেলার চরগোয়ালগ্রাম, ৬ মে তেতুলবাড়িয়া, ১৭ মে হাড়াভাঙ্গা ও ১৮ মে জোড়পুকুরিয়া গ্রামেও একই ঘটনা ঘটে।

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস জানান, ঘটনাটির সঙ্গে জড়িতদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।

/মহু



  বিষয়:   মেহেরপুর  বোমা  চিরকুট 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: