জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২ শিক্ষার্থীকে বহিষ্কার

জবি প্রতিনিধি

শিক্ষা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শ্রেণীকক্ষে অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।মঙ্গলবার (১৯ মে) রাত ১১টার দিকে

2026-05-20T13:04:13+00:00
2026-05-20T13:04:13+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
শিক্ষা
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২ শিক্ষার্থীকে বহিষ্কার
জবি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২০ মে, ২০২৬, ১:০৪ পিএম 
সংগৃহীত ছবি
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শ্রেণীকক্ষে অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মঙ্গলবার (১৯ মে) রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেইজে এ তথ্য জানানো হয়। 

ফেসবুক পোস্টে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (২০২৫-২০২৬) শিক্ষাবর্ষের আইন এবং সমাজকর্ম বিভাগের দুই শিক্ষার্থীকে অসামাজিক ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

উল্লেখ্য, গত ১৮ মে সমাজকর্ম বিভাগের একটি শ্রেণিকক্ষে উভয় শিক্ষার্থীকে অনৈতিক ও অসামাজিক কর্মকাণ্ডে লিপ্ত অবস্থায় দেখা যায়। পরবর্তীতে ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিশ্ববিদ্যালয় জুড়ে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়।

এ ঘটনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান আইন এবং শান্তি-শৃঙ্খলা ও শিক্ষার পরিবেশ ক্ষুণ্ন হয়েছে উল্লেখ করে প্রশাসন উভয় শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কারের সিদ্ধান্ত গ্রহণ করে।

আরবিএন 


  বিষয়:   জগন্নাথ বিশ্ববিদ্যালয়  জবি 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: