হাসপাতালের অব্যবস্থাপনা ও অনিয়ম দেখে ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী

খুলনা ব্যুরো

সারাদেশ

খুলনা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রোগীদের রেবিট ভ্যাকসিন টাকা দিয়ে কেনার ঘটনা সরেজমিন পরিদর্শনে এসে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার

2026-05-20T13:53:10+00:00
2026-05-20T13:53:10+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
হাসপাতালের অব্যবস্থাপনা ও অনিয়ম দেখে ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী
খুলনা ব্যুরো
প্রকাশ: বুধবার, ২০ মে, ২০২৬, ১:৫৩ পিএম 
স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। ছবি : সময়ের আলো
খুলনা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রোগীদের রেবিট ভ্যাকসিন টাকা দিয়ে কেনার ঘটনা সরেজমিন পরিদর্শনে এসে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি হাসপাতাল তত্ত্বাবধায়ক ডা. মো. রফিকুল ইসলাম গাজীকে ধমক দেন এবং নানা অনিয়ম ও অব্যবস্থাপনার বিষয়ে অসন্তোষ প্রকাশ করেন।

বুধবার (২০ মে) সকালে আকস্মিকভাবে খুলনা ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল পরিদর্শনে যান স্বাস্থ্যমন্ত্রী। এ সময় তার সঙ্গে ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু এবং জেলা প্রশাসক হুরে জান্নাত।

পরিদর্শনে গিয়ে হাসপাতালের রান্নাঘরে রোগীদের জন্য তৈরি করা কুমড়োর সবজি মুখে দিয়ে ফেলে দেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, এ ধরনের তরকারি আপনাদের বাসায় রান্না হলে কি খেতেন? এসময় সুপারিন্টেনডেন্টকে ভালো মানের তরকারি সরবরাহের নির্দেশ দেন স্বাস্থ্যমন্ত্রী। 

এরপর তিনি রেবিট ভ্যাকসিন কর্নার পরিদর্শন করেন। সেখানে রোগীরা অভিযোগ করেন, হাসপাতালে ভ্যাকসিন না থাকায় বাইরে থেকে টাকা দিয়ে কিনতে হচ্ছে। এ পরিস্থিতি দেখে স্বাস্থ্যমন্ত্রী ক্ষোভ প্রকাশ করেন এবং হাসপাতাল তত্ত্বাবধায়ককে জবাবদিহির মুখে ফেলেন।

মন্ত্রী জানতে চান কেন এই পরিস্থিতি তৈরি হয়েছে। জবাবে তত্ত্বাবধায়ক জানান, সরবরাহ সংকটের কারণে সমস্যা হচ্ছে। তবে ঘটনাস্থল থেকে ঢাকায় ফোন করে মন্ত্রী জানতে পারেন, ভ্যাকসিন আনার জন্য যথাযথ কোনো উদ্যোগই নেওয়া হয়নি।

এ ঘটনায় তিনি দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন এবং সাংবাদিকদের বলেন, অনিয়ম ও অব্যবস্থাপনা কোনোভাবেই সহ্য করা হবে না।

পরিদর্শনের পুরো সময়জুড়ে হাসপাতালের নানা অনিয়ম ও রোগীদের দুর্ভোগ দেখে মন্ত্রী আরও কঠোর অবস্থান নেওয়ার ইঙ্গিত দেন।

আরবিএন 



  বিষয়:   খুলনা ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল  স্বাস্থ্যমন্ত্রী  সরদার মো. সাখাওয়াত হোসেন 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: