জাতীয় সাংবাদিক সংস্থাকে আরও গতিশীল করার আহ্বান

সময়ের আলো ডেস্ক

সারাদেশ

সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, সাংগঠনিক ঐক্য সুদৃঢ়করণ এবং সদস্যদের কল্যাণে কার্যকর ভূমিকা পালনের লক্ষ্যে জাতীয় সাংবাদিক সংস্থা চট্টগ্রাম মহানগরীর উদ্যোগে এক

2026-05-20T14:20:35+00:00
2026-05-20T14:31:57+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
সারাদেশ
জাতীয় সাংবাদিক সংস্থাকে আরও গতিশীল করার আহ্বান
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ২০ মে, ২০২৬, ২:২০ পিএম  আপডেট: ২০.০৫.২০২৬ ২:৩১ পিএম
মঙ্গলবার জাতীয় সাংবাদিক সংস্থা চট্টগ্রাম মহানগরীর উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ছবি : সংগৃহীত
সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, সাংগঠনিক ঐক্য সুদৃঢ়করণ এবং সদস্যদের কল্যাণে কার্যকর ভূমিকা পালনের লক্ষ্যে জাতীয় সাংবাদিক সংস্থা চট্টগ্রাম মহানগরীর উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকাল ৩টায় চট্টগ্রাম রেলওয়ে সিআরবি এলাকার তাসফিয়া গার্ডেনে আয়োজিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন জাতীয় সাংবাদিক সংস্থা চট্টগ্রাম মহানগরীর সভাপতি এসএম আহসানুল কবির চৌধুরী (টিটু)। সভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মাহবুবর রহমান শাহীন।

পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সভার কার্যক্রম শুরু হয়। পরে সংগঠনের প্রতিষ্ঠাতা প্রয়াত আলতাফ হোসেনের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নীতি-নির্ধারণী পরিষদের মহাসচিব মুহাম্মদ মনজুর হোসেন বলেন, সাংবাদিকদের অধিকার, পেশাগত নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সংগঠনকে শক্তিশালী করতে তৃণমূল পর্যায় পর্যন্ত কার্যক্রম আরও বিস্তৃত করার বিকল্প নেই।

প্রধান বক্তার বক্তব্যে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সহ-সভাপতি আতিকুর রহমান আজাদ বলেন, সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা প্রতিষ্ঠার পাশাপাশি নতুন প্রজন্মের সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধিতে জাতীয় সাংবাদিক সংস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। সংগঠনের ভাবমূর্তি অক্ষুণ্ন রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

সভাপতির বক্তব্যে এসএম আহসানুল কবির চৌধুরী (টিটু) বলেন, চট্টগ্রাম মহানগর শাখাকে আরও সুসংগঠিত, কার্যকর ও সদস্যবান্ধব সংগঠনে রূপ দিতে আমরা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছি। সাংবাদিকদের পেশাগত মর্যাদা ও কল্যাণে ভবিষ্যতেও নানা কর্মসূচি গ্রহণ করা হবে।

সাধারণ সম্পাদক মাহবুবর রহমান শাহীন বলেন, সংগঠনের প্রতিটি সদস্যকে সম্পৃক্ত করে একটি শক্তিশালী ও কার্যকর সাংবাদিক প্ল্যাটফর্ম গড়ে তুলতে আমরা বদ্ধপরিকর। পারস্পরিক সৌহার্দ্য, পেশাগত দক্ষতা ও সাংগঠনিক শৃঙ্খলার মাধ্যমে সংগঠনকে আরও এগিয়ে নিতে হবে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সাংবাদিক সংস্থার চট্টগ্রাম বিভাগীয় সভাপতি মাসুদ আলম সাগর, বিভাগীয় সাধারণ সম্পাদক ও মাই টিভির ব্যুরো প্রধান নুরুল কবির, চট্টগ্রাম মহানগর শাখার উপদেষ্টা এসএম আজিজ, সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মাজেদুল আলম, কবি ও প্রাবন্ধিক কামরুল ইসলাম, মো. জাহিদুল ইসলাম জাহিদ, মোহাম্মদ আমিনুল ইসলাম রিপন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, শহিদুল ইসলাম লিটন এবং আবদুল হালিম নীরব প্রমুখ।

সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান করা, সদস্যদের কল্যাণমূলক উদ্যোগ সম্প্রসারণ এবং সাংবাদিকদের পেশাগত দক্ষতা উন্নয়নে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের প্রস্তাব গৃহীত হয়।

সময়ের আলো/জেডআই


  বিষয়:   জাতীয় সাংবাদিক সংস্থা  চট্টগ্রাম 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: