সংস্কার কাজে ব্যাপক অনিয়ম, তোয়াক্কা করছে না ঠিকাদার

হিলি, দিনাজপুর প্রতিনিধি

সারাদেশ

দিনাজপুরের হিলির এলএসডি গোডাউনের সামনের সড়ক সংস্কার কাজে ব্যাপক অনিয়ম ও নিম্নমানের ইটের খোয়া (রাবিশ) ব্যবহারের অভিযোগ উঠেছে। পৌর কর্তৃপক্ষের

2026-05-20T16:01:00+00:00
2026-05-20T16:01:00+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
সংস্কার কাজে ব্যাপক অনিয়ম, তোয়াক্কা করছে না ঠিকাদার
হিলি, দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২০ মে, ২০২৬, ৪:০১ পিএম 
সংস্কার কাজে ব্যাপক অনিয়ম ছবি : সময়ের আলো
দিনাজপুরের হিলির এলএসডি গোডাউনের সামনের সড়ক সংস্কার কাজে ব্যাপক অনিয়ম ও নিম্নমানের ইটের খোয়া (রাবিশ) ব্যবহারের অভিযোগ উঠেছে। পৌর কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা ও স্থানীয়দের তীব্র আপত্তির তোয়াক্কা না করেই তড়িঘড়ি করে কাজ চালিয়ে যাচ্ছেন ঠিকাদার। এতে সড়কটির স্থায়িত্ব এবং সরকারের উন্নয়নমূলক কাজের উদ্দেশ্য নিয়েই প্রশ্ন তুলছেন এলাকাবাসী।

জানা গেছে, দিনাজপুরের হিলির এলএসডি গোডাউনের ১ নম্বর গেটের সামনে হাকিমপুর-হিলি পৌরসভার মাধ্যমে কোভিড-১৯ প্রজেক্টের আওতায় রাস্তার দুই পাশে ১৯০ মিটার ইউনিব্লকের কাজ চলছে। এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ১২ লাখ ৪৩ হাজার ৪৮৬ টাকা। কিন্তু কাজের বেজ (ভিত্তি) তৈরিতে যে ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে, তার অধিকাংশই অতি নিম্নমানের বলে অভিযোগ উঠেছে।

কাজ শুরুর পরপরই স্থানীয়দের নজরে বিষয়টি আসে। তারা অভিযোগ করেন, ব্যবহৃত খোয়া এতটাই নিম্নমানের যে হাতে চাপ দিলেই গুঁড়ো হয়ে যাচ্ছে। পরে স্থানীয়দের বাধার মুখে সাময়িকভাবে কাজ বন্ধ হয়ে যায়।

হিলি বাজার কমিটির সাধারণ সম্পাদক আরমান আলী প্রধানসহ একাধিক পথচারী জানান, প্রথমে ঠিকাদারের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছিল যে নিম্নমানের খোয়া সরিয়ে উন্নতমানের খোয়া ব্যবহার করা হবে। পরদিন কিছু খারাপ খোয়া সরিয়ে নেওয়া হলেও নতুন করে আনা খোয়াগুলোও নিম্নমানের বলে অভিযোগ করেন তারা।

স্থানীয়দের দাবি, সরকারি নিয়ম অনুযায়ী নির্দিষ্ট গ্রেডের ভালো মানের ইটের খোয়া ব্যবহারের কথা থাকলেও ঠিকাদার অধিক মুনাফার আশায় সিডিউল অনুযায়ী কাজ করছেন না। তড়িঘড়ি করে নিম্নমানের কাজ শেষ করে বিল উত্তোলনের চেষ্টা চলছে বলেও অভিযোগ ওঠে। এলাকাবাসীর আশঙ্কা, এভাবে কাজ হলে অল্পদিনের মধ্যেই সড়কটি আবার চলাচলের অনুপযোগী হয়ে পড়বে এবং সরকারের বিপুল অর্থ অপচয় হবে।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন ঠিকাদারি প্রতিষ্ঠান লিটন এন্টারপ্রাইজের প্রতিনিধি কাওছার রহমান। তিনি বলেন, বর্তমানে ভালো মানের ইটের খোয়া দিয়েই কাজ করা হচ্ছে। যদিও তিনি স্বীকার করেন, শুরুতে কিছু খারাপ মানের খোয়া ব্যবহার করা হয়েছিল, যা পরে তুলে নেওয়া হয়েছে।

এ বিষয়ে হাকিমপুর-হিলি পৌরসভার সহকারী প্রকৌশলী হাবিবুর রহমান বলেন, প্রথমদিকে নিম্নমানের খোয়া ব্যবহারের অভিযোগ পাওয়ার পর তা অপসারণ করা হয়েছে। তবে বর্তমানে ব্যবহৃত খোয়াতেও কিছু রাবিশের পরিমাণ বেশি রয়েছে। এজন্য ঠিকাদারকে আবারও সতর্ক করা হয়েছে।

তিনি বলেন, রাস্তার ১৯০ মিটারের ইউনিব্লকের কাজে কোনো ধরনের অনিয়ম আমরা মেনে নেব না। নিম্নমানের কাজ করার কোনো সুযোগ নেই।

আরবিএন 
  বিষয়:   দিনাজপুর  হিলি  এলএসডি  গোডাউন 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: