টাঙ্গাইলে সেতু নির্মাণকাজ বন্ধ, দুর্ভোগে এলাকাবাসী

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি

সারাদেশ

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার কোকডহরা ইউনিয়নের সাভার কবরস্থান সংলগ্ন খালের ওপর নির্মাণাধীন সেতুর কাজ দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন

2026-05-20T18:30:36+00:00
2026-05-20T18:30:36+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
টাঙ্গাইলে সেতু নির্মাণকাজ বন্ধ, দুর্ভোগে এলাকাবাসী
কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২০ মে, ২০২৬, ৬:৩০ পিএম 
টাঙ্গাইলে নির্মাণাধীন সেতুর কাজ দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী। ছবি : সময়ের আলো
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার কোকডহরা ইউনিয়নের সাভার কবরস্থান সংলগ্ন খালের ওপর নির্মাণাধীন সেতুর কাজ দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী। স্থানীয়দের অভিযোগ, পিআইও ও ঠিকাদারের দ্বন্দ্বের কারণেই কাজ থেমে আছে।

সূত্রে জানা যায়, প্রথমে ২০১৯-২০ অর্থবছরে সেতুর নির্মাণকাজ শুরু হলেও ঠিকাদার কাজ অসমাপ্ত রেখে চলে যাওয়ায় টেন্ডার বাতিল করা হয়। পরে ২০২৩-২৪ অর্থবছরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ১৫ মিটার দৈর্ঘ্যের সেতু নির্মাণে ৩৯ লাখ টাকা বরাদ্দ দেয়। পিআইও’র তত্ত্বাবধানে দরপত্রের মাধ্যমে কাজ পায় বুলবুল এন্টারপ্রাইজ।

২০২৪ সালের ২৯ এপ্রিল কাজ শুরু হয়ে ২০২৫ সালের ৩১ মে শেষ হওয়ার কথা থাকলেও প্রায় ৫০ শতাংশ কাজের পর নির্মাণকাজ বন্ধ হয়ে যায়।

স্থানীয়রা জানান, সেতু না থাকায় খালের ওপর বাঁশের সাঁকো তৈরি করে ঝুঁকি নিয়ে চলাচল করছেন শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ী ও চাকরিজীবীরা। বর্ষা মৌসুমে দুর্ভোগ আরও বেড়ে যায়। খালের দক্ষিণ পাশে বিস্তীর্ণ কৃষিজমি ও একটি কবরস্থান থাকায় মানুষের ভোগান্তি চরমে পৌঁছেছে।

কোকডহরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইয়াকুব আলী বলেন, দ্রুত সেতুর কাজ শেষ হলে কোকডহরা, বানিয়ারা, কাগুজিপাড়া, কোনাবাড়ী ও হাসড়া এলাকার মানুষের যাতায়াত সহজ হবে।

বুলবুল এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আরিফুল ইসলাম জানান, আগামী সপ্তাহে আবার কাজ শুরু করা হবে।

এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আশরাফুজ্জামান বলেন, কিছু জটিলতার কারণে কাজ বন্ধ রয়েছে। ঠিকাদারকে দ্রুত কাজ শেষ করার জন্য একাধিকবার চিঠি দেওয়া হয়েছে।

/এসএকে


  বিষয়:   টাঙ্গাইল  ঢাকা  সেতু  নির্মাণকাজ  বন্ধ  দুর্ভোগ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: