বনশ্রীতে মাদরাসাশিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

বিবিধ

রাজধানীর রামপুরার বনশ্রী এলাকার একটি মাদরাসার বাথরুম থেকে মো. আব্দুল্লাহ নামের ১০ বছর বয়সী এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে

2026-05-20T19:02:34+00:00
2026-05-20T19:09:06+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
বিবিধ
বনশ্রীতে মাদরাসাশিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২০ মে, ২০২৬, ৭:০২ পিএম  আপডেট: ২০.০৫.২০২৬ ৭:০৯ পিএম
সংগৃহীত ছবি
রাজধানীর রামপুরার বনশ্রী এলাকার একটি মাদরাসার বাথরুম থেকে মো. আব্দুল্লাহ নামের ১০ বছর বয়সী এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

মঙ্গলবার দিবাগত রাতে বনশ্রীর ‘সি’ ব্লকের তিন নম্বর রোডের ‘আলোকিত কুরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসা’ থেকে তার লাশ উদ্ধার করা হয়। 

রামপুরা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। নিহত শিশু আব্দুল্লাহর বাড়ি চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার অনুপনগর গ্রামে এবং তার বাবার নাম আবুল কালাম আজাদ।

ঘটনার বিবরণ দিয়ে এসআই মো. সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ গত রাতে ওই মাদরাসার তৃতীয় তলার বাথরুম থেকে গামছা পেঁচানো অবস্থায় আব্দুল্লাহর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদনে শিশুটির শরীরের কোথাও কোনো বাহ্যিক জখমের চিহ্ন পাওয়া যায়নি। তবে তার পায়ুপথে এক ধরনের অস্বাভাবিক চিহ্ন দেখা গেছে।

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, আলামত দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শিশুটিকে আত্মহত্যার আগে নির্মমভাবে ধর্ষণ করা হয়ে থাকতে পারে এবং এরপর লোকলজ্জার ভয়ে বা ক্ষোভে সে আত্মহত্যা করে থাকতে পারে। 

ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন এবং মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়ার জন্য মরদেহ ময়নাতদন্তের উদ্দেশ্যে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের চূড়ান্ত প্রতিবেদন হাতে পেলে এই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে পুলিশ জানিয়েছে।

সময়ের আলো/টএইচ



Loading...
Loading...
বিবিধ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: