ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে নরওয়ের একটি সংবাদপত্রে প্রকাশিত এক কার্টুন ঘিরে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। কার্টুনটিতে মোদিকে ‘সাপুড়ে’ হিসেবে দেখানো হয়েছে। একে অনেকেই ঔপনিবেশিক ও বর্ণবাদী মানসিকতার প্রতিফলন বলে সমালোচনা করছেন।
সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে জানানো হয়েছে, নরওয়ের ‘দৈনিক আফটেনপোস্টেন’ নামে এক সংবাদপত্রে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে কার্টুনটি প্রকাশ করেছিল।
মোদির এক সংবাদ সম্মেলন ঘিরে বিতর্ক শুরু হওয়ার পর কার্টুনটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়।
ধারণা করা হচ্ছে, কার্টুনে সাপটিকে আবার জ্বালানি পাম্পের নল হিসেবে উপস্থাপন করা হয়েছে, যা দেশটিতে জ্বালানি তেলের দাম বৃদ্ধির ইঙ্গিত দিচ্ছে।
মূলত, ৫দিনের মধ্যে ভারতে ২ দফায় জ্বালানি তেলের দাম বাড়ানো হয়। ছবিটি ভারতে জ্বালানি তেলের দাম বৃদ্ধি এবং সাধারণ মানুষের ওপর ক্রমবর্ধমান চাপকে ‘মেটাফোরের’ মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে।
কার্টুনটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। অনেকেই এটিকে অপমানজনক এবং পুরনো ঔপনিবেশিক স্টেরিওটাইপের পুনরাবৃত্তি বলে আখ্যা দেন।
এর আগে, ২০২২ সালেও, স্প্যানিশ একটি সংবাদপত্র একই ধরনের ‘সাপুড়ে’ প্রতীক ব্যবহার করে ভারতকে নিয়ে কার্টুন প্রকাশ করায় বিতর্ক তৈরি হয়েছিল।
/কেএইচও