মুন্সিগঞ্জে দাদা-দাদির কবরের পাশে শায়িত হলেন শিশু রামিসা

নিজস্ব প্রতিবেদক

সারাদেশ

ঢাকার পল্লবী এলাকায় ধর্ষণের পর হত্যার শিকার শিশু রামিসার (৮) দাফন সম্পন্ন হয়েছে। মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার ইছাপুরা ইউনিয়নের মধ্যম শিয়ালদী

2026-05-21T05:06:10+00:00
2026-05-21T05:06:10+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
মুন্সিগঞ্জে দাদা-দাদির কবরের পাশে শায়িত হলেন শিশু রামিসা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ৫:০৬ এএম 
ছবি : সংগৃহীত
ঢাকার পল্লবী এলাকায় ধর্ষণের পর হত্যার শিকার শিশু রামিসার (৮) দাফন সম্পন্ন হয়েছে। মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার ইছাপুরা ইউনিয়নের মধ্যম শিয়ালদী গ্রামের মোল্লাবাড়িতে নিজ বাড়ির পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।

বুধবার (২০ মে) রাত ৯টার দিকে এশার নামাজের পর জানাজা শেষে দাদা-দাদির কবরের পাশে তাকে দাফন করা হয়।

নিহত রামিসা উপজেলার ইছাপুরা ইউনিয়নের মধ্যম শিয়ালদী গ্রামের বাসিন্দা হান্নান মোল্লার মেয়ে। তার মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।


পরিবার সূত্রে জানা যায়, পারিবারিক কবরস্থানে দাদা-দাদির কবরের পাশেই রামিসাকে সমাহিত করা হয়েছে। দাফনের সময় স্বজন, প্রতিবেশী ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।

সময়ের আলো/আআ



  বিষয়:   মুন্সিগঞ্জ  দাদা  দাদি  রামিসা  শিশু 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: