দুর্দান্ত তাইজুল

ক্রীড়া প্রতিবেদক

খেলা

দ্বিতীয় টেস্টে বাংলাদেশের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। ঢাকা টেস্টে জিতলেও বল হাতে খুব বেশি উইকেট পাননি

2026-05-21T05:40:23+00:00
2026-05-21T05:40:23+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
খেলা
দুর্দান্ত তাইজুল
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ৫:৪০ এএম 
বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। ছবি : সংগৃহীত
দ্বিতীয় টেস্টে বাংলাদেশের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। ঢাকা টেস্টে জিতলেও বল হাতে খুব বেশি উইকেট পাননি তিনি। লম্বা সময়ে ধরে বোলিং করা তাইজুল খুব বেশি বলও করেননি। দুই ইনিংস মিলে মোটে ২৬ ওভার বোলিং করে ৪ উইকেট নেন তাইজুল। স্পিনার মেহেদি হাসান মিরাজ ছিলেন মূল ভূমিকায়। 

সিলেট টেস্ট  ঠিক তার উল্টো মিরাজ ভালো বোরিং করলেও খুব বেশি ওভার করেননি। অন্য দিকে দুই ইনিংসেই মূল ভূমিকায় ছিলেন তাইজুল। প্রথম ইনিংস ৩ উইকেটের পর দ্বিতীয় ইনিংসে নেন ৬ উইকেটে। বাংলাদেশের হয়ে টেস্টে ১৮তম বারের মতো নেন ৫ উইকেটে। ১৯ বার ৫ উইকেট নিয়ে সামনে শুধুই সাকিব আল হাসান। অচিরেই হয়তো সাকিবকেও ছাড়িয়ে যাবেন তাইজুল। 

সময়ের আলো/আআ

  বিষয়:   দুর্দান্ত  তাইজুল  বাংলাদেশ  ক্রিকেট 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: