আজ বিক্রি হবে ট্রেনের ৩১ মে’র ফিরতি টিকিট

সময়ের আলো ডেস্ক

জাতীয়

বাংলাদেশ রেলওয়ে ঈদুল আজহা শেষে ঘরমুখো মানুষের ফেরার সুবিধার্থে আগামী ৩১ মে’র আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি করছে আজ।বৃহস্পতিবার (২১ মে)

2026-05-21T08:19:08+00:00
2026-05-21T08:34:15+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
আজ বিক্রি হবে ট্রেনের ৩১ মে’র ফিরতি টিকিট
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ৮:১৯ এএম  আপডেট: ২১.০৫.২০২৬ ৮:৩৪ এএম
ট্রেনের টিকিট। সংগৃহীত ছবি
বাংলাদেশ রেলওয়ে ঈদুল আজহা শেষে ঘরমুখো মানুষের ফেরার সুবিধার্থে আগামী ৩১ মে’র আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি করছে আজ।  

বৃহস্পতিবার (২১ মে) সকাল ৮টায় রেলওয়ের পশ্চিমাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর আসনের টিকিট বিক্রি শুরু হবে। আর দুপুর ২টায় পূর্বাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর আসনের টিকিট বিক্রি শুরু হবে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ আসনের টিকিট অনলাইনে বিক্রি করা হবে।

ঈদ উপলক্ষ্যে রেলওয়ের নেওয়া কর্মপরিকল্পনা থেকে জানা গেছে, আন্তঃনগর ট্রেনের ১ জুনের আসনের টিকিট বিক্রি হবে ২২ মে, ২ জুনের আসনের টিকিট বিক্রি হবে ২৩ মে, ৩ জুনের আসনের টিকিট বিক্রি হবে ২৪ মে এবং ৪ জুনের আসনের টিকিট বিক্রি হবে ২৫ মে। 


আরও জানা গেছে, এ সময়ে কেনা টিকিট যাত্রীরা রেলওয়েকে ফেরত দিতে পারবেন না। প্রতিজন টিকিটপ্রত্যাশী একবারে সর্বোচ্চ চারটি আসনের টিকিট কিনতে পারবেন। 

তবে একটির বেশি আসনের টিকিট কিনলে সহযাত্রীদের নাম টিকিট কেনার সময় উল্লেখ করতে হবে। 


/ইউএমএইচ



  বিষয়:   ট্রেন  টিকিট  ঈদ 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: